বুধবার, ১২ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় কুকুরের কামড়ে আহত ১৭

মোঃ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কুকুরের কামড়ে শিশুসহ আহত হয়েছেন ১৭ জন।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুই জন ও বুধবার (১৫ জুন) ১৫ জনসহ এখন পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন মোট ১৭ জন।

এদের মধ্যে গুরুতর আহত একজনকে বুধবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র।

জানা গেছে, আহতরা হলেন পৌরসভার সৈয়দবাড়ি, কুলকুরমাই, কাউসার নগর, উপজেলার মরিয়ম নগর, চন্দ্রঘোনা-কদমতলী, স্বনির্ভর রাঙ্গুনিয়া ও হোছনাবাদ ইউনিয়ন এলাকার বাসিন্দা।

এছাড়াও এ রিপোর্ট লেখা পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে মোট ১৭জন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল আদন জানান, “গতকাল ১৫জনের পর আজ বৃহস্পতিবারও কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ২জন।

তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ডোজ শিডিউল দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এরপর প্রতি ৩দিন পরপর ভ্যাক্সিন দেওয়া হবে তাদের।

এছাড়াও গতকাল ১৫জনের মধ্যে ১জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...