মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর কয়েকটি স্থানে নমুনা ডিম ছেড়েছে কার্পজাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালবাউস) মা মাছ।

বৃহস্পতিবার (১৫ জুন) জোয়ারের সময় রাত ১টার দিকে নদীর হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুয়াঘোনা ও আমতুয়া, নাপিতের ঘাট, গড়দুয়ারা এবং কাটাকালি এলাকায় ডিম পেয়েছেন বলে জানান সংগ্রহকারীরা।

চট্টগ্রাম নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হালদা নদী থেকে ডিম সংগ্রহকারী শফিউল আলম।

তিনি বলেন, বুধবার মধ্যরাতে মা মাছ নদীতে ডিমের নমুনা ছেড়েছে। নদীর বিভিন্ন পয়েন্টে ২২ নৌকা মিলে ২০ কেজি মত ডিম সংগ্রহ করেছি। আহরিত অল্প কিছু প্রাকৃতিক ডিম মাছুয়াঘোনা হ্যাচারীর ৪টি টাংকিতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আজ বৃহস্পতিবার নদীতে আছি। আজ ডিম সংগ্রহকারী ১০০ গ্রাম থেকে ২০০ গ্রাম পর্যন্ত করে নমুনা ডিম পেয়েছেন।

সাধারণত নমুনা ডিম ছাড়ার পর অনুকূল পরিবেশে মাছ নদীতে পুরোদমে ডিম ছাড়ে। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত এই সময়ে অমাবশ্যা ও জো’তে বজ্রসহ বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢলের তোড়ে নদীতে মা মাছ ডিম ছাড়ে। তবে ডিম ছাড়ার উপযুক্ত এই সময়ে নদীতে পাহাড়ি ঢলের অনুপস্থিতি ও নদীতে মাছ পুরোদমে ডিম না ছাড়ায় হতাশ হয়ে পড়ছে ডিম আহরণকারীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...