বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আলভেস বিদায় বলে দিল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক :

গত জানুয়ারিতেই দ্বিতীয় দফায় বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যানি আলভেস। তবে তার দ্বিতীয় দফার যাত্রাটা দীর্ঘ হলো না। বার্সেলোনা জানিয়ে দিয়েছে, ৩৯ বছর বয়সী এ রাইট ব্যাককে ছেড়ে দিচ্ছে তারা।

বার্সেলোনায় দ্বিতীয় দফায় যখন ফিরেছেন আলভেস, তখন তার চুক্তিটাই ছিল ছয় মাসের। তবে ব্রাজিলের হয়ে ২০২২ বিশ্বকাপে খেলতে তিনি অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত বার্সেলোনাতেই থাকতে চেয়েছিলেন। কারণ তিনি ভেবেছিলেন, বার্সেলোনায় শীর্ষ পর্যায়ের ফুটবলে থাকলে হয়তো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মেলাটা সহজ হবে।

কিন্তু বার্সেলোনা তার সঙ্গে যাত্রা আর আগাতে চায় না। তাই তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় লা ব্লাউগ্রানারা। ফলে বার্সেলোনায় ৩৯ বছর বয়সী এ ডিফেন্ডারের এবারের যাত্রাটা শেষ এখানেই।

তবে বার্সেলোনা তাকে আচমকাই সিদ্ধান্ত জানিয়েছে, বিষয়টা মোটেও এমন নয়। সদ্যসমাপ্ত ২০২১-২২ মৌসুমের শেষ দিকে তিনি নিজেই বলেছিলেন, বার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন কি না, সেটা জানেন না তিনি। ব্রাজিলিয়ান এ রাইটব্যাককে তারা জানিয়ে দিয়েছে, চলতি গ্রীষ্মে আর তাকে নতুন চুক্তি দিচ্ছে না ক্লাবটি।

ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার প্রথম দফায় ২০০৮ সালে স্প্যানিশ ক্লাব সেভিয়া থেকে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। এরপর ৮ বছর কাটিয়েছেন ক্লাবটিতে। জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি লিগ চ্যাম্পিয়নসহ আরও অনেক শিরোপা। এরপর ২০১৬ সালে তিনি যোগ দেন য়্যুভেন্তাসে।

গেল নভেম্বরে ফ্রি এজেন্ট হিসেবে তাকে বার্সেলোনা দ্বিতীয় দফায় দলে ভেড়ায়, তখন চুক্তিটা ছিল ছয় মাসের। এরপর বার্সেলোনার হয়ে তিনি খেলেছেন ১৬ ম্যাচে। এক গোল আর তিন অ্যাসিস্ট করেছেন তিনি।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...