সোমবার, ৮ জুন ২০২৬

দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ শুরু করেছে বাংলাদেশ দল।

আজ সোমবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। কিউইদের গড়া ১৮২ রানের পুজিকেও সহজে অতিক্রম করে গেল বাংলাদেশ।

বড় কোন ইনিংস খেলেনি বাংলাদেশের কোন ব্যাটার বল হাতেও আহামরি তেমন কিছু করেনি বোলাররা। তবে দলীয় পারফরম্যান্সে দারুন এক জয় তুলে নিয়েছে টাইগাররা। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জয়ের রেশ কাটতে না কাটতেই টি-টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ নিল বাংলাদেশ।

এখন আগামী বুধবারের ম্যাচটি জিতে নিশ্চয়ই চট্টগ্রামেই সিরিজ নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ। যাতে ঢাকার ম্যাচটি কেবলই আনুষ্টানিকতার ম্যাচে পরিণত হয়।

টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রন জানান বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ওভারেই তাওহিদ হৃদয়ের থ্রোতে রান আউট হয়ে ফিরেন রবিনসন।

দ্বিতীয় উইকেটে ৮৮ রান যোগ করেন ক্লার্ক এবং ক্লেভার। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ক্লেভারকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন রিশাদ হোসেন। ২৮ বলে ৫১ রান করে আসেন ক্লেভার। নিজের পরের ওভারে ক্লার্ককেও ফেরান রিশাদ। ৩৭ বলে ৫১ রান করেন এই কিউই ওপেনার।

এরপর অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি নিউজিল্যান্ডের কোন ব্যাটার। শেষ পর্যন্ত অধিনায়ক নিক কিলির ২৭ বলে ৩৯ এবং শেষ দিকে ক্লার্কসনের ১৪ বলে ২৭ রানের সুবাধে ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে ৩২ রানে ২ উইকেট নেন রিশাদ।

১৮৩ রানের বড় লক্ষ্য। আর সে লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার সাইফ এবং তানজিদ শুরুটা ভালই করেছিলেন। কিন্তু ৪১ রানে গিয়ে বিচ্ছিন্ন হন দুজন। ১৬ বলে ১৭ রান করে ফিরেন সাঈফ।

এরপর অধিনায়ক লিটন দাশ এসেও দলকে টানতে পারেননি। ফিরেছেন ১৫ বলে ২১ রান। বড় ইনিংস খেলতে পারছিলনা বাংলাদেশের কোন ব্যাটার। ১১ রান পর ফিরেন আরেক ওপেনার তানজিদ। ২৫ বলে ২০ রান করেন এই ওপেনার। তবে চতুর্থ উইকেটে দলকে দলকে ভালই টানছিলেণ পারভেজ ইমন এবং তাওহিদ হৃদয়। প্রয়োজনীয় রান রেটের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছিলেন দুজন। কিন্তু হঠাৎ করেই ছন্দ পতন।

দুজনের ৫৭ রানের জুটিটা ভাঙ্গে ইমনের বিদায়ে। ছক্কা মারতে গিয়ে সীমানায় রবিনসনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ১৪ বলে ২৮ রান করা ইমন। তবে দলকে টানছিলেণ হৃদয়। শামীম পাটোয়ারীকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হৃদয়। তুলে নেন নিজের হাফ সেঞ্চুরি। ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন হৃদয়। ১২ বল হাতে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়েন হৃদয় এবং শামীম। হৃদয় অপরাজিত ছিলেন ২৭ বলে ৫১ এবং শামীম ১৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি...

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম দিনই মাঠে নামছে চট্টগ্রাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো.সাদমান সায়েদ রাফিন (৮) নামের...

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ডাকাতির...

আরও পড়ুন

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ...

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।সোমবার (৮ জুন) দুপুরে পৌনে একটার দিকে নদী থেকে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম দিনই মাঠে নামছে চট্টগ্রাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্ব শুরু হচ্ছে আগামী ১৩ জুন। প্রথম দিনেই মাঠে নামবে চট্টগ্রাম জেলা দল।এরই মধ্যে আঞ্চলিক...