বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কুসিক নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ২৭টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুসিক নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

কুসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন। সাধারণ আসনের অন্য বিজয়ীরা হলেন— ১ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনে কাজী গোলাম কিবরিয়া, ২ নম্বর ওয়ার্ডে গোলাম সারোয়ার, ৩ নম্বর ওয়ার্ডে সরকার মাহমুদ জাবেদ, ৪ নম্বর ওয়ার্ডে মো. নাসির উদ্দিন নাজিম, ৫ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৈয়দ রায়হান, ৬ নম্বর ওয়ার্ডে মো. আমিনুল ইকরাম, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডে মো. একরাম হোসেন বাবু, ৯ নম্বর ওয়ার্ডে জমির উদ্দিন খান জম্পি, ১০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মঞ্জুর কাদের মনি, ১১ নম্বর ওয়ার্ডে হাবিবুর আল আমিন সাদী, ১২ নম্বর ওয়ার্ডে কাজী জিয়াউল হক, ১৩ নম্বর ওয়ার্ডে রাজিউর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ হাসেম, ১৫ নম্বর ওয়ার্ডে সাইফুল বিন জলিল, ১৬ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডে হানিফ মাহমুদ, ১৮ নম্বর ওয়ার্ডে শওকত মাহমুদ, ১৯ নম্বর ওয়ার্ডে মো. রেজাউল করিম, ২০ নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন, ২১ নম্বর ওয়ার্ডে কাজী মাহবুবুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডে মো. আজাদ হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডে মো. আনিসুজ্জামান, ২৪ নম্বর ওয়ার্ডে মো. মহিবুর রহমান, ২৫ নম্বর ওয়ার্ডে মো. এমদাদ উল্লাহ, ২৬ নম্বর ওয়ার্ডে মো. আব্দুস সাত্তার ও ২৯ নম্বর ওয়ার্ডে মো. আবুল হাসান।

সংরক্ষিত মহিলা নির্বাচিতরা হলেন— ১ নম্বর সংরক্ষিত আসনে কাউছারা বেগম সুমি, ২ নম্বর আসনে নাদিয়া নাসরিন, ৩ নম্বর আসনে উম্মে কুলসুম, ৪ নম্বর আসনে রুমা আক্তার, ৫ নম্বর আসনে নূর জাহান আলম পুতুল, ৬ নম্বর আসনে নেহার বেগম, ৭ নম্বর আসনে তাহমিনা আক্তার, ৮ নম্বর আসনে ফারহানা পারভিন এবং সংরক্ষিত আসন ৯ এ নির্বাচিত হয়েছেন শাহিন আক্তার।

কুসিক নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হয়। কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...