বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাঁশখালীতে আ’লীগ ৭, বিদ্রোহী ৩ এবং ৩টিতে বিএনপি-জামাতের চেয়ারম্যান প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশাখালী উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতটিতে আওয়ামী লীগ, তিনটিতে আওয়ামীলীগের বিদ্রোহী, একটিতে জামাত, দুইটিতে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চট্টগ্রামের ১৮ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

যে সব ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী জয়ী হয়েছেন : শীলকূপ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কায়েস সরওয়ার সুমন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন।

সরল ইউনিয়নে আওয়ামীলীগের রশিদ আহমদ চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী তালুকদার।

বৈলছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কফিল উদ্দিন বেসরকাররিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম খলিল।

কাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইবনে আমিন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী।

বাহারছড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজুল ইসলাম বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বখতিয়ার উদ্দিন করিম।

খানখানাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের জসীম উদ্দিন হায়দার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেদুল হক জাহেদ।

কালিপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নোমান।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যারা : বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীকে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী এম. হারুনুর রশীদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী। এই ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মুজিবুর রহমান হয়েছেন তিন নম্বর।

পুঁইছড়ি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. তারেকুর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাওলানা সোলাইমান। এই ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী জাকের হোসেন বাচ্চু হয়েছেন তিন নম্বরে।

সাধনপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীকে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কে এম সালাউদ্দিন কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন চৌধুরী খোকা।

বিএনপি-২ ও জামায়াত-১ প্রার্থী : বাঁশখালীর গ-ামারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. লেয়াকত আলী বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দক্ষিণ জেলা বিএনপির সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাওলানা আরিফ উল্লাহ। এই ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন তিন নম্বর।

পুকুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আসহাব উদ্দিন বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মূলত বিএনপি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বোরহান উদ্দিন মাহমুদ নওয়াজ।

বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে ‘স্বতন্ত্র’ মোড়কে নির্বাচন করা জামায়াত সমর্থিত মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইয়াসিন তালুকদার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...