মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় রেহানা আক্তার (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছে।
আজ বুধবার (১৫ জুন) সকাল ১১টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।
তিনি জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মো. জসীম উদ্দিনের স্ত্রী। তার এক ছেলে এক মেয়ে রয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, মস্তাননগর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রেহানা আক্তার নামের একজন নিহত হন। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর ময়নাতদন্তের জন্য চমেক প্রেরণ করা হয়েছে।
স্থানীয় জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার জানান, মহাসড়কের পূর্বপাশে পারিবারিক কাজে গিয়েছিলেন রেহানা। কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ি চাপায় সে মারা যায়।
