বুধবার, ১২ আগস্ট ২০২৬

নকল বই বিক্রির দায়ে আন্দরকিল্লা পাঠক বুকসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আন্দরকিল্লার পাঠক বুকস নামক একটি বইয়ের দোকানকে নকল বই বিক্রির দায়ে জরিমানা করেছে। পাশাপাশি নকল বইগুলো জব্দ করা হয়েছে।

আজ বুধবার (১৫ জুন) দুপুরে উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহর নেতৃত্বে একটি দল আন্দরকিল্লার বই মার্কেটে অভিযান চালায়।

চট্টগ্রামে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, পাঠক বুকসে অভিযান চালিয়েছি।

দ্য রয়েল সায়েন্টিফিক পাবলিকেশনের নবম-দশম ও একাদশ শ্রেণির বিজ্ঞান সহায়ক একটি বই তারা নকল করে বিক্রি করছিল।

তিনি জানান, নকল বইয়ে পেজ মিসিং, লেখা অস্পষ্ট এবং কিছু কিছু ক্ষেত্রে ফর্মা নেই। ছাত্র-ছাত্রীরা এ ধরনের বই কিনে অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবে। আর নকল বইটির ছাপাও নিম্নমানের। নকল বইয়ের সঙ্গে অরিজিনাল বইয়ের অনেক পার্থক্য। তারা বিষয়টি স্বীকারও করেছে।

মো. ফয়েজ উল্যাহ বলেন, আমাদের কাছে মনে হয়েছে তারা নকল বইটির ছাপার সঙ্গেও জড়িত। ভোক্তা অধিকার আইনে তাদের ১ লাখ টাকা জরিমানা করেছি। নকল বই বিক্রি না করার জন্য বলেছি। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...