বুধবার, ১২ আগস্ট ২০২৬

৪১৭ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইট গেল মদিনায়

চট্টগ্রাম নিউজ ডটকম

করোনার কারণে গত দুই বছর পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মৌসুমের প্রথম হজ ফ্লাইটে ৪১৭ জন হজযাত্রী পবিত্র নগরী মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এবার হজযাত্রীদের বিদায় জানাতে আসা স্বজনদের আনাগোনায় মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।

আজ বুধবার (১৫ জুন) বেলা ১টা ৪১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইটে হজযাত্রীরা চট্টগ্রাম ছেড়ে যান।

তাদের বিদায় জানান বিমানের মহাব্যবস্থাপক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক, আটাব নেতা ও স্বজনরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম স্টেশন মাস্টার জানান, এবার চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি এবং চট্টগ্রাম মদিনা রুটে ২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বৃহস্পতিবার আরেকটি হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনা যাবে।

সূত্র জানায়, এবার বাংলাদেশের ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাবেন। এর ৫০ শতাংশ হিসেবে ২৮ হাজার ৭৯৩ জন বিমান আনা-নেওয়া করবে।

গত ১৪ জুন পর্যন্ত ১৬ ফ্লাইটে ৬ হাজার ৫৪৯ জনকে সৌদি নিয়ে গেছে বিমান। এবার প্রি হজে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজের রিটার্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

২০১৮ সালে ৬২ হাজার ৭৯৬ জন ও ২০১৯ সালে ৬৬ হাজার ২৮৬ জন হজযাত্রী আনা-নেওয়া করেছিল বিমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...