বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চরপাথরঘাটা ইউপি, শান্তিপূর্ণভাবে চলা ভোট শেষের পথে

নিজস্ব প্রতিবেদক

সকালে কিছু বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চলছে কর্ণফুলীর উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি)এর ভোট।

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই ইউপিতে ৩ চেয়ারম্যানসহ মোট ৪৩ জন সাধারণ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চরপাথরঘাটা ইউনিয়নের ০৯টি ভোট কেন্দ্রে ৭৪টি বুথে ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ২২ হাজার ৭২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

অপরদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও শতাধিক পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন।

কর্ণফুলী উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল শুক্কুর জানান, শান্তিপূর্ণ ভোট উপহার দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ এবং আনসার নিয়োজিত রয়েছে । র্যাবের টিম ও বিজিবির টহল দলসহ সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স মাঠে দায়িত্ব পালন করছেন।

এদিকে ভোটে অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে আছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল মাহমুদ জানান, ভোটাররা যাতে নিরাপত্তার সাথে কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করতে পারে সেজন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...