বুধবার, ১২ আগস্ট ২০২৬

মুহাম্মদ (সাঃ)’কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ সমাবেশ

সাফায়েত মেহেদী, মিরসরাই

ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মিরসরাই উপজেলা ওলামা মাশায়েখ পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতি হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় মিরসরাই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিন করে আলীয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়।

মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশ মিরসরাই উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মফিজ উল্লাহ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা মাওলানা মকসুদ আহম্মদ।

আরও বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি মাওলানা জমির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জাফর উল্লাহ, সদস্য হাফেজ মাওলানা শোয়াইব, মুফতি মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আরিফুল হক প্রমুখ।

দোয়া মোনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি হয়।

এসময় বিক্ষুদ্ধ জনতা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। নবী করিম (সাঃ) সম্পর্কে কটুক্তি বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছে। আমরা আশা করেছিলাম ভারত সরকার কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি মুলক ব্যবস্থা নিবে।

কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই একজন মুসলিম বিদ্বেষী। বিজেপি ক্ষমতায় এসে ইসলামবিরোধী একের পর এক পদক্ষেপ নিচ্ছে। মুলমানদের মসজিদ, বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। সরকারী মদতে সে দেশের মুসলমানদের হত্যা এবং পদে পদে লাঞ্চিত করা হচ্ছে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ মুসলিম দেশ। বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতির দেশ। আমরা চাই হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় জাতীয় সংসদে নিন্দা জ্ঞাপন করা হোক।

এছাড়া ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে দ্রুত গ্রেফতার করা হোক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...