রবিবার, ৯ আগস্ট ২০২৬

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনের ভোটগ্রহণ কাল

প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

শিল্প এলাকা হিসাবে পরিচিত রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল(১৫ জুন) বুধবার । প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার। 

এবারে নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন সাধারণ সদস্য এবং ১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী অংশ নিচ্ছেন।

ইতিমধ্যে ২ জন ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১শ’ ৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪শ’ ৮৮ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৬ শ’ ৭২ জন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকেট নির্বাচন করছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন। তাঁর একমাত্র প্রতিদ্বন্ধী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা অংশ নিচ্ছেন এই নির্বাচনে।

গত সোমবার (১৩ জুন) মধ্যরাত শেষ হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারনা।নির্বাচনে তাঁরা দুই জন জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে মঙ্গলবার (১৪ জুন) বৃষ্টি উপেক্ষা করে দুপুর হতে উপজেলা নির্বাচন অফিস হতে প্রিসাইডিং অফিসারদের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় ইভিএম সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, প্রথমবারের মতো কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তাই গত ১৩ জুন এই ইউনিয়নে মক (পরীক্ষামূলক) ভোট অনুষ্ঠিত হয়েছে। যাতে ভোটাররা ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট দিবেন, সে বিষয়ে ধারনা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এইছাড়া ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ বিজিবি ও পুলিশের একাধিক মোবাইল টিম মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। ৯ জন প্রিসাইডিং অফিসার, ৩৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৬৬ জন পোলিং অফিসারের নেতৃত্বে বুধবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ৯ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, নির্বিঘ্নে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সেইজন্য প্রশাসন বদ্ধ পরিকর

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের একাধিক টিম নির্বাচনি কেন্দ্রে পাহারা দিবে বলে জানান তাঁরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...