বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

চট্টগ্রাম নিউজ ডটকম

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুৎসা, মিথ্যা, বানোয়াট ও কটূক্তি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেছেন অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত (তানিম)।

মামলা দায়েরের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. ইব্রাহিম হেসেন চৌধুরী বাবুল। তিনি বলেন, আদালত শুনানি শেষে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বাদী অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত উল্লেখ করেছেন, গত ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের নামে সমাবেশ ডেকে বাংলাদেশ সরকারসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে আসামি নুরুল হক নুর ছাত্রলীগ ও যুবলীগকে গুন্ডালীগ বলে আখ্যায়িত করেছেন।

এছাড়া শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে চট্টগ্রামের আরেক গুন্ডা, উন্মাদ বলে মন্তব্য করেছেন। এছাড়াও সরকারবিরোধী বক্তব্য, সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বার্তা বলে আসামি ও তার দলীয় লোকজন অশ্লীল বাক্য আক্রমণাত্মক ভীতি প্রদর্শক মিথ্যা তথ্য উপাত্ত ভিডিও আসামির নিজের ব্যবহৃত Bangla News BD নামক ফেসবুক পেজ থেকে পোস্ট করেন। এছাড়া আসামি নুরুল হক নুর নামের ফেসবুক আইডি থেকেও এসব বক্তব্য সম্বলিত ভিডিও প্রচার করেন।

মামলার বাদী শাহরিয়ার ইয়াছির আরাফাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তাই মহিবুল হাসান চৌধুরী সম্পর্কে আসামি ইচ্ছাকৃতভাবে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও মানহানীকর বক্তব্যের ভিডিও আসামি নিজের ফেসবুকে প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...