বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মহানবীকে নিয়ে কটূক্তি, সিইউএফএল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুইজন নেতা মহানবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আনোয়ারার সিইউএফএল স্কুল এন্ড কলেজের সাবেক বর্তমান শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জুন) দুপুরে সিইউএফএল হাউজিং কলোনির সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী সানি বলেন, হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজ্বের ভাষণে বলেছেন ধর্ম নিয়ে যেন বাড়াবাড়ি না করি। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না। কিন্তু বিজেপি নেতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে যে কটূক্তি করেছে তা কখনও সহ্য করার মতো না। তাদের এমন করুচিপূর্ণ বক্তব্যের জন্য বিশ্বের কাছে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবি (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এ সময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা চাই সাম্প্রদায়িক সম্পৃতির বাংলাদেশ গড়ে উঠুক। আমরা কখনও ধর্মীয় সংঘাত চাই না। আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছি। শিক্ষাপ্রতিষ্ঠানেও আমরা কোনো ধর্মীয় সংঘাত চাই না। বিজেপি নেতা কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সারা বিশ্বব্যাপী মুসলমানদের প্রতিবাদী কার্যক্রম আসলে মহানবী (সা.) এর প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। শিক্ষার্থী হিসেবে দেশের সর্বস্তরের মানুষকে বিশ্বনবীর সম্মানে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...