বুধবার, ১২ আগস্ট ২০২৬

শ্যালক খুনের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার আকমল আলী রোডে ছুরিকাঘাতে মো. মামুন (২০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় মোহাম্মদ হাসানকে (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুন) রাতে আকমল আলী রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম।

তিনি বলেন, মামুনকে হত্যার পর তার স্ত্রী রুমা আক্তার ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হাসান নামে তার জেঠাতো ভাইকে আসামি করা হয়েছে। পরে রাতে আকমল আলী রোড থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়। এরপর হাসানের দেওয়া তথ্যমতে ঘটনার সময় ব্যবহৃত ধারালো ছোরাটি উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার (১১ জুন) চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডে ছুরিকাঘাতে মো. মামুন নিহত হন। পুলিশ জানিয়েছিল, নিহত মামুনের চাচাতো বোনের সঙ্গে তার বোন জামাইয়ের হাসানের ঝগড়া হয়।

রাস্তায় বোনের সঙ্গে দুলাভাইয়ের ঝগড়া করতে দেখে মামুন এগিয়ে আসে। এসময় উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এরই একপর্যায়ে মামুনকে ছুরি মেরে বোন জামাই পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...