বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ভোট ও ব্যক্তি ইমেজের জনপ্রিয়তায় এগিয়ে সাইফুদ্দীন মানিকের ফুটবল

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নে আগামী ১৫ জুনের ইউপি নির্বাচনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা। এতে আপেল, তালা ও ফুটবল প্রতীকে তিন প্রার্থী নির্ঘুম ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তাঁরা দিনরাত নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। এদের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক এম সাইফুদ্দীন মানিক ফুটবল প্রতীক নিয়ে মাঠের জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বলে জানা যায়।

চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ডের একাধিক ভোটাররা জানান, এই ওয়ার্ডে নারী পুরুষের ২৭৪০ ভোট নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। যারা মেম্বার পদে প্রতিদ্বন্দিতা করছেন তাঁরা হলেন আপেল প্রতীকের মোহাম্মদ সোহেল, তালা প্রতীকের হাফিজ আহম্মদ ও বর্তমান ইউপি সদস্য এম সাইফুদ্দীন মানিক ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

এদের মধ্যে সাইফুদ্দীন মানিক বিপুল ভোটে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর কারণে এলাকাবাসীরা জানান, ফুটবল প্রতীকের সাইফুদ্দীন মানিক আমাদের কাছে শুধু জনপ্রতিনিধি নয়। তাঁকে আমরা শুধু মেম্বার বলে মনে করি না। বরং তিনি আমাদের সন্তানের মতো। কেননা রাত্রি নিশিতে আমরা কেউ বিপদে পড়লে তাঁকে যখনই ফোন করি, তিনি ঝড়, বৃষ্টি, তুফান উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়ায়। এ জন্য আমরা চাই এবারও উনাকে মেম্বার নির্বাচত করবো (ইনশাল্লাহ)।

জানতে চাইলে এম সাইফুদ্দীন মানিক বলেন, আমি পূনরায় নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এলাকাবাসীর পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাবো। আমার প্রতি সাধারণ মানুষের ব্যাপক জনসমর্থন রয়েছে। ভোটের মাঠে যে সাড়া পাচ্ছি এতে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো বলে শতভাগ আশাবাদী।

অপরদিকে এলাকার মুরুব্বী হাজী আলী হোসেন ও মোঃ আমির আলী নামে দুই ভোটারের সাথে কথা হলে তাঁরা বলেন, এলাকার পরিবেশ ও বর্তমান সামাজিক প্রেক্ষাপট অনুসারে সবকিছু বুঝার ক্ষমতা সম্পন্ন, ঠান্ডা মেজাজের কাউকে মেম্বার হিসেবে দরকার। যিনি সালিশ বিচারে ন্যায়-অন্যায়ের পার্থক্য বুঝতে পারেন। সে হিসেবে আমরা সাইফুদ্দীন মানিককে যোগ্য মনে করছি।

বিকেলে ফুটবল প্রতীকের এক গণসংযোগকালে উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ি মিরাজুন্নবী মিরাজ, নুরুল আবছার, সাইফুদ্দীন ফারুক, আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান টিপু, আবুল হোসাইন, সেলিম, মোহাম্মদ জাবেদ, সোহেল, হেলাল, সালা উদ্দিন সাদ্দাম ও কায়সার, আজগর পাপ্পু সহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...