বুধবার, ১২ আগস্ট ২০২৬

এমএ হান্নান মুক্তিসংগ্রামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র: নাছির

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, স্বাধীনতার পরপরই সংসদে এমএ হান্নানকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার বেতার পাঠক হিসেবে স্বীকৃতি দিইনি এটা আমাদের মহাভুল। এই ভুলের সুযোগ নিয়ে বিএনপি একের পর এক ইতিহাস বিকৃতি ঘটিয়েছে।

আজ রোববার (১২ জুন) সকালে বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এমএ হান্নানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে নগরের চৈতন্যগলিতে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত স্মরণানুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোনাজাত শেষে সংক্ষিপ্ত স্মরণানুষ্ঠানে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এমএ হান্নান মুক্তিসংগ্রামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র।

তাঁকে অবমাননার উদ্দেশ্যে বিএনপি ইতিহাস বিকৃত করেছে। প্রতারণামূলকভাবে যারা এখনো বলেন জিয়া স্বাধীনতার ঘোষক তারা ইতিহাসের খলনায়ক।

রোববার (১২ জুন) সকালে চৈতন্যগলিতে কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা পাঠকারী, বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এমএ হান্নানের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মোনাজাত করা হয়।

স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা শফর আলী, শেখ মো. ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য বখতেয়ার উদ্দিন খান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...