বুধবার, ১২ আগস্ট ২০২৬

রাউজানে অভিনব কায়দায় মদ পাচার, আটক ১

রায়হান ইসলাম, রাউজান

চট্টগ্রামের রাউজানে ট্রাক ভর্তি বালুর নিচে লুকিয়ে অভিনব কায়দায় পাচারকালে ১৫০০ লিটার পাহাড়ি ছোলাই মদসহ মোঃ মইন উদ্দিন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।

আটক মইন উদ্দিন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রামের আলম সেক্রেটারির বাড়ির প্রয়াত মাহাবুবুল আলমের ছেলে।

রোববার (১২ জুন) ভোরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ১৫০০ লিটার পাহাড়ি ছোলাই মদ ও ট্রাক (চট্ট-মেট্রো- ড ১১-১৮০৯) জব্দ করা হয়।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ট্রাকযোগে নিচে মদের বস্তা রেখে উপরে বালি দিয়ে ঢেকে পাচারের সময় ওই যুবককে গ্রেফতার করা হয়।

জব্দকৃত ছোলাই মদের আনুমানিক মূল্য সাড়ে চার লক্ষ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আসামিকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...