বুধবার, ১২ আগস্ট ২০২৬

উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী টিভি টাওয়ার উপ-কেন্দ্র এর সামনে র‌্যাব-১৫ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে।

রোববার দিবাগত রাত ২ টার সময় টিভি টাওয়ার উপ-কেন্দ্র এর সামনে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,কুতুপালং ৫ নং ক্যাম্পের ৪ এজি ব্লকের মৃত কামাল হোসেনের ছেলে নূর বশর (৩৪)১৭ নং ক্যাম্পের ৭৮ সি- ব্লকের মৃত ওসমান কাদিরের ছেলে আলী আহাম্মদ (৬১) ও বালুখালী ১০ নং ক্যাম্পের ৪৮ এইচ ব্লকের মৃত আব্দুল গফ্ফর এর ছেলে মোঃ রফিক (৪৫)।

রোববার বিকালে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়া থানাধীন বালুখালী ইউপিস্থ টিভি টাওয়ার উপ-কেন্দ্র এর সামনে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিক্তিতে তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল আনুমানিক রাত ২ টার দিকে উক্ত স্থানে পৌঁছালে কতিপয় ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও তাদের হেফাজতে থাকা ব্যাগ তল্লাশী করে ১ টি দেশীয় পিস্তল ও ২০ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...