বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অস্ত্র আইন কঠোর করার দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের কয়েকশ শহরে ‘মার্চ ফর আওয়ার লাইভস’ নামে র‍্যালি করেছে লাখ লাখ মানুষ। তাদের দাবিতে সমর্থন জানিয়ে কংগ্রেসকে নতুন অস্ত্র আইন পাসের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি, আরটি।

নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের কয়েকশ শহরে একযোগে বের হয় ‘মার্চ ফর আওয়ার লাইভস’ নামে বিক্ষোভ র‌্যালি। শনিবার (১১ জুন) এই র‍্যালিতে অংশ নেন হাজার হাজার মানুষ। ২০১৮ সালে পার্কল্যান্ডে বন্দুক হামলায় বেঁচে যাওয়া কয়েকজন এই র‌্যালির আয়োজন করেন।

আয়োজকরা জানান, রাজনীতিবিদদের জন্যই নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। অস্ত্র আইন কঠোর থাকলে টেক্সাসের স্কুলে শিক্ষার্থীদের মরতে হতো না বলে দাবি তাদের। অতিদ্রুত অস্ত্র আইন কঠোর করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ন্যায়বিচার পেতেই রাস্তায় নেমেছেন।

সাধারণ নাগরিকদের এ বিক্ষোভে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসের জন্যই আইন পাস হতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে তার প্রশাসন অস্ত্র আইন কঠোর করতে যে উদ্যোগ নিয়েছে তা পাস করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান বাইডেন।

গত মাসে পরপর বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার পর থেকেই দেশজুরে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। এতে নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। ক্রমেই জোরালো হয়ে ওঠে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবি। ৮ জুন মার্কিন প্রতিনিধি পরিষদে তোলা হয় প্রস্তাবিত নতুন ‘অস্ত্র নিয়ন্ত্রণ আইন’ বিল।

নতুন অস্ত্র আইনে অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করা, বন্দুক ক্রয়কারীর অতীত ইতিহাস খতিয়ে দেখা এবং ন্যূনতম বয়স নির্ধারণের ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াউট হাউস। তবে নিম্নকক্ষে পাস হলেও বিলটি বরাবরের মতো সিনেটে আটকে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘদিন ধরে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের কথা বলা হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাফেলো, নিউইয়র্ক, ইউলভালদি এবং টেক্সাসে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এই দাবি আরও জোরালো হয়। নতুন আইন পাসের দাবিতে সোচ্চার হয় বিভিন্ন মহল। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এ আইন পাসের সংস্কারের পক্ষে অবস্থান নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...