বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আমেরিকা প্রবেশে দেখাতে হবে না করোনা পরীক্ষার সনদ

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য বিমানযাত্রীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার নেগেটিভ সনদ বাতিল হচ্ছে। এমন তথ্য জানিয়েছে সিএনএন।

এতোদিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য উড়োজাহাজে উঠার একদিনের মধ্যে যাত্রীদের বাধ্যতামূলক করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ শনাক্তের রিপোর্ট দেখাতে হতো।

দেশটিতে করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে দুই ডোজ টিকা নেওয়ার বিধিনিষেধ এখনো জারি রেখেছে দেশটি।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য করোনা নেগেটিভ সনদের বাধ্যবাধকতা তুলে নিচ্ছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা- সিডিসি।

সংস্থাটি বলেছে, এটি মহামারির অবস্থা পর্যবেক্ষণ করতে থাকবে এবং পরিস্থিতি পরিবর্তন হলে পরীক্ষার প্রয়োজনীয়তার পুনরায় মূল্যায়ন করবে।

যুক্তরাষ্ট্রগামী বিমানযাত্রীদের জন্য রোববার মধ্যরাত থেকে নতুন নিয়ম কার্যকর হবে। বিজ্ঞান ও তথ্যের ওপর ভিত্তি করে সিডিসি মনে করছে, এই নিয়ম বহাল রাখার প্রয়োজনীয়তা নেই।

আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জেভিয়ার বেসেরা বলেছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা যে অগ্রগতি করেছি। তার কারণে এই পদক্ষেপ নেয়া সম্ভব হয়েছে।

২০২১ সালের জানুয়ারি থেকে এই নিয়ম চালু রয়েছে। নিয়ম অনুযায়ী, ভ্রমণকারীদের দেশটিতে যাওয়ার এক দিন আগে করোনা পরীক্ষা করাতে হতো।

সংক্রমণ কমে আসার পর বাইডেন প্রশাসনকে করোনাকালীন বিধিনিষেধ শিথিলের জন্য বলে আসছিল বিভিন্ন এয়ারলাইন্স ও পর্যটন সংস্থা।

তারা বলেছে, এটি লোকদের আন্তর্জাতিক ভ্রমণ বুকিং থেকে নিরুৎসাহিত করে। কারণ ভ্রমণের সময় করোনায় আক্রান্ত হলে তারা বিদেশে আটকে পড়তে পারে এই আশঙ্কায় থাকে।

ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এতে করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ আবারও পুরনো চিত্রে ফিরে যেতে সহায়তা করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...