বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রেমিকের ঘর থেকে প্রেমিকার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের মধুখালীতে প্রেমিকার ঘর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) ভোরে উপজেলার কোড়কদী ইউনিয়নের মোল্লাডাঙ্গী গ্রামের বাসিন্দা মো. আফসার শেখের বাড়িতে তার ছেলে রাজমিস্ত্রী সাব্বির হোসেনের (২২) ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত ওই কিশোরীর নাম পন্নি খাতুন (১৪)। সে একই ইউনিয়নের খোদাবাসপুর গ্রামের বাসিন্দা কৃষক মো. জিল্লুর রহমান মোল্লার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে পন্নি সবার বড়। সে স্থানীয় রামদিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বিরের বাড়ি ও পন্নির বাড়ি একই ইউনিয়নে। তবে দুই গ্রামের মধ্যে দূরত্ব আনুমানিক দুই কিলোমিটার।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, সাব্বির গত ২ জুন বাড়িতে গিয়ে পন্নির বাবার কাছে পন্নিকে বিয়ের প্রস্তাব দিয়ে বলেন, ‘আমি পন্নিকে ভালোবাসি। ওকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে।’ পন্নির বাবা জানান, তার মেয়ে খুব ছোট, পড়াশোনা করছে করুক, পরে বিষয়টি নিয়ে ভাবা যাবে। তখন সাব্বির হুমকি দিয়ে বলেন, ‘এর ফল ভালো হবে না’।

এরপর গত ৬ জুন সন্ধ্যা থেকে নিখোঁজ হয় পন্নি। সারারাত আশপাশের বাসায় খুঁজে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল শুক্রবার (১০ জুন) তারা নিশ্চিত হন পন্নিকে সাব্বিরের বাড়িতে আটকে রাখা হয়েছে। পরে রাত ১২টার দিকে পুলিশ সাব্বিরের বাড়িতে অভিযান চালায়। সাব্বিরের বাবা, মা ও আত্মীয়-স্বজনের অসহযোগিতা ও প্রতিরোধের এক পর্যায়ে রাত ৪টার দিকে সাব্বিরের ঘর থেকে মৃত অবস্থায় পন্নিকে উদ্ধার করা হয়। এ সময় ওই ঘরেই ছিলেন সাব্বির।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনার পর সাব্বিরের বাবা ও ভাই পালিয়ে যান। পুলিশ সাব্বির ও তার মাকে আটক করে। ওই ঘর থেকে মৃত পন্নিকে উদ্ধারের সময় তার শরীর তখনও গরম ছিল। ধারণা করা হচ্ছে অভিযানের অল্প কিছুক্ষণ আগেই পন্নিকে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ওই তরুণের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিশোরী নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা যখন জানতে পারে- কিশোরী সাব্বিরের বাড়িতে আছে, তখন তার ফুপা ও মামা সাব্বিরের বাড়িতে যান। পন্নি তাদের সঙ্গে আসতে অস্বীকার করেন।

ওসি বলেন বলেন, যেহেতু পন্নির বয়স কম, তার বাবা মেয়েকে উদ্ধারের জন্য গতকাল শুক্রবার রাতে থানায় আসার পর পুলিশ সাব্বিরের বাড়িতে অভিযান চালায়। সাব্বিরকে আটক করা হয়। পন্নিকে মৃত অবস্থায় পাওয়া যায় বিছানায় শোয়া অবস্থায়।

পন্নীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কিনা- জানতে চাইলে তিনি বলেন, পন্নির শরীরে কোনো আঘাতে চিহ্ন ছিল না, তবে তার গলার দাগ দেখে অনুমান করা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...