শনিবার, ১৬ মে ২০২৬

চন্দনাইশে জাহেদ হত্যার পলাতক আসামি পিরোজপুর থেকে গ্রেফতার

আবু তালেব আনচারী, চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশে কলেজছাত্র জাহেদ হত্যার পলাতক আসামি বাহাদুর মিয়া (৩৫)কে পিরোজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

১০জুন শুক্রবার বিকেলে পিরোজপুর পৌর এলাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রামে আনা হয়েছে।

চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তির সহযোগিতায় প্রথমে দিনাজপুরে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে দিনাজপুরে অভিযানের খবর পেয়ে সে পিরোজপুর পালিয়ে যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনা হয়।

গ্রেফতারকৃত আসামী, চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিএস ফকির পাড়াস্থ কুলিম্যা পাড়া ০৬ নং ওয়ার্ড এর আবু তাহেরের ছেলে।

মামলা রুজু হওয়ার পর থেকে আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা আসছে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের কে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আগামী কাল শনিবার আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য যে, গত ১৮ মে (বুধবার) পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে আহত হয় কলেজছাত্র জাহিদুল ইসলাম। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চন্দনাইশ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০ মে সন্ধ্যায় নিহত জাহিদুলের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাত জনকে এজাহারনামীয় আসামি করে চন্দনাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...