শনিবার, ২ মে ২০২৬

সীতাকুণ্ডে রাজবাড়ি রেস্টুরেন্টসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে দোকান – রেস্টুরেন্ট খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬ প্রতিষ্ঠানক ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (৮ জুলাই) বৃহস্পতিবার করোনা মহামারী মোকাবেলায় লকডাউন কার্যকর করতে সারাদিনব্যাপী সীতাকুণ্ড সদর থেকে বড় দারোগার হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন।

সুত্রে জানা যায়, চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে বিকাল ৫ টার পর দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৫ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা এবং রাত ৮ টার পর দোকান খোলা ও রেস্টুরেন্টের ভেতরে বসিয়ে কাস্টমারকে খাওয়ানোর অপরাধে সীতাকুণ্ড উত্তর বাজারে অবস্থিত রাজবাড়ী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

এ অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের একটি করে দল অংশ গ্রহণ করেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন বলেন, চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় এসব প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। লকডাউন কার্যকরে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...