বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেসির ৫ গোলে উড়ে গেল এস্তোনিয়া

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির জাতীয় দলের জার্সিতে এর আগে তিন গোলের বেশি ছিল না কোনো ম্যাচে। এবার সেই আক্ষেপও দূর করে নিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করে দলকে এনে দিলেন বড় জয়।

মেসির জাদুকরী ফুটবলের রাতে নিজেদের অপরাজিত যাত্রাকে ৩৩ ম্যাচে উন্নীত করলো আর্জেন্টিনা।

রোববার রাতে স্পেনের স্তাদিও এল সাদারে প্রীতি ম্যাচে ৫-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সবকটি গোলই করেছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী মেসি।

ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিককে ৭৬ মিনিটের মধ্যেই পাঁচ গোলে পরিণত করেন মেসি।

শুরু থেকে প্রায় পুরোটা সময় নিজেদের অর্ধে, ডি বক্সের আশেপাশেই ছিলেন এস্তোনিয়ার বেশিরভাগ খেলোয়াড়। লাতিন আমেরিকার পরাশক্তিদের বিপক্ষে নিজেদের প্রথম ম‍্যাচে লড়াইয়ের মানসিকতা দেখাতে পারেনি তারা।

ইতালির বিপক্ষে ‘ফিনালিস্সিমো’ জেতা ম‍্যাচ থেকে আট পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এত পরিবর্তনের পরও তাদের খেলায় প্রভাব খুব একটা পড়েনি। প্রথমার্ধে প্রায় ৮৫ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা।

ম্যাচের অষ্টম মিনিটে মেসির সফল স্পট কিকে এগিয়ে যায় দল। হেরমান পেস্সেইয়াকে এস্তোনিয়ার গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পেয়েছিল দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। পঞ্চদশ মিনিটে মাক আলিস্তেরের শট পোস্ট ঘেঁষে বাইরে যায়।

খেলার ধারার বিপরীতে ২৭তম মিনিটে হুট করেই প্রতি-আক্রমণ থেকে সুযোগ পেয়ে যায় এস্তোনিয়া। তবে বিপদ দেখে এগিয়ে এসে চমৎকার স্লাইডে ব‍্যবধান ধরে রাখেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি।

৩৮তম মিনিটে একটুর জন‍্য দূরের পোস্টে মেসির বাঁকানো শট লক্ষ‍্যে থাকেনি। ম্যাচের ৪৫ মিনিটের মাথায় আলেজান্দ্রো গোমেজের পাস ধরে বক্সের ডান দিক থেকে নেওয়া শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এ নিয়ে জাতীয় দলের জার্সিতে ৩০টি ভিন্ন দলের বিপক্ষে গোলের কীর্তি হলো আর্জেন্টাইন তারকার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হ‍্যাটট্রিক পূরণ করে ফেলেন মেসি। নাউয়েল মোলিনার দারুণ নিচু ক্রসে সঙ্গে থাকা খেলোয়াড়কে এড়িয়ে জাল খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক। আর্জেন্টিনার হয়ে এটি তার অষ্টম হ‍্যাটট্রিক।

ম্যাচের ৭১ মিনিটের মাথায় বুদ্ধিদীপ্ত শটে গোলরক্ষককে বোকা বানিয়ে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন মেসি। এই প্রথম জাতীয় দলের হয়ে তিনের বেশি গোল করলেন তিনি।

এর পাঁচ মিনিট পর হুলিয়ান আলভারেজের শট এস্তোনিয়ার রক্ষণে প্রতিহত হয়। ফিরতি বলে ঠাণ্ডা মাথার নিখুঁত ফিনিশিংয়ে আরও একবার জালের ঠিকানা খুঁজে নেন মেসি।

দেশের হয়ে এটি তার ৮৬তম গোল। আন্তর্জাতিক ফুটবলে এখন তার চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের; ক্রিশ্চিয়ান রোনালদো, আলি দাই ও মোখতার দাহারির।

বার্সেলোনার হয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের একটি ম‍্যাচে পাঁচ গোল করেছিলেন মেসি। চেষ্টা করেছিলেন সেটি ছাড়িয়ে যেতে। তবে বাকি সময় কোনোমতে কাটিয়ে দিয়ে ব‍্যবধান আর বাড়তে দেয়নি এস্তোনিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...