বুধবার, ২৬ আগস্ট ২০২৬

১১ প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকর্ষণ করলেন নৌকার প্রার্থী সেলিম হক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার ইউপি নির্বাচন ১৫ জুন। এ নির্বাচনে ক্ষমতাসীন দলের দলীয় প্রতীক নৌকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক। অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রবিবার বিকালে চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়াস্থ ‘হল টোয়েন্টি ওয়ান’ এ সংবাদ মাধ্যমের সামনে ১১ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তিনি তাঁর ইশতেহারে জলাবদ্ধতা, নাগরিক সেবা, স্বচ্ছ ও নিরপেক্ষ সালিশী বোর্ড গঠন, নয়াহাট সেতু দৃষ্টিনন্দন, খেলাধুলা ও পাঠাগার স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ও মাতৃসদন হাসপাতাল নির্মাণ করে প্রসূতিদের সেবা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন।

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আরী রনি এবং দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদের উপস্থিতিতে ইশতেহার ঘোষণা ও সংবাদ সম্মেলনে ছিলেন-কর্ণফুলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদ, উপজেলা আ.লীগ নেতা নুর মোহাম্মদ, যুবলীগ নেতা আনোয়ার সাদত মোবারক, জাপা নেতা নুরুচ্ছাফা, সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের সভাপতি ও কর্ণফুলী নিউজ টোয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক আব্দুল মালেক রানা, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, যুগ্ম আহ্বায়ক সাইদুল হক টুটুলসহ বিভিন্ন ব্যবসায়ি ও চরপাথরঘাটা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

এ সময় নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ এ ইশতেহার পাঠ করে শুনান। তিনি বলেন, ‘সেলিম হক চেয়ারম্যান নির্বাচিত হলে চরপাথরঘাটায় মাস্টারপ্ল্যানের মাধ্যমে ঘোষিত ইশতেহারের ১১টি অঙ্গীকার বাস্তবায়ন করা সম্ভব হবে। (ইনশাল্লাহ)।’

নৌকার প্রার্থী সেলিম হক বলেন, ‘আমাদের উদ্যোগ ও নির্বাচনী ইশতেহার পূরণ মোটেই কঠিন নয়। আপনাদের সুনিশ্চিত রায় উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে (ইনশাআল্লাহ)। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। অবহেলিত কর্ণফুলীর উন্নয়নে আমাদের ভূমিমন্ত্রীর সহযোগিতায় আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। আগামীতে আরো উন্নয়ন করার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এক নজরে ইশতেহারে যা উল্লেখ করা হয়েছে–

১। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চরপাথরঘাটা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন, ড্রেন এবং পানি নিষ্কাসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন।

২। সরকার ঘোষিত নাগরিক সেবা নিশ্চিত করনে জন্মনিবন্ধন সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ও নাগরিকদের বিভিন্ন সনদ সেবার মানোন্নয়নে উদ্যোগ গ্রহণ ও কুইক সার্ভিস সেবা চালু করন।

৩। সবার সহযোগিতায় একটি স্বচ্ছ ও নিরপেক্ষ সালিশী বোর্ড গঠন করে নাগরিক সুরক্ষা, ন্যায় বিচার ও নারী পুরুষের অধিকার আদায়ে নতুন প্ল্যাটফরম তৈরির উদ্যোগ।

৪। চরপাথরঘাটার দুঃখখ্যাত নয়াহাট সেতু বাস্তবায়নে সংশিষ্ট কতৃপক্ষকে সহযোগিতা ও দৃষ্টিনন্দন স্থানে রূপ দেওয়ার উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন।

৫। ইউনিয়নে একটি মাতৃসদন নির্মাণ করে নারীদের মাতৃত্বকালিন সেবা নিশ্চিতকরণ ও নিরাপদ সেবা ব্যবস্থার প্রয়োজনীয় উদ্যোগ ও বাস্তবায়ন।

৬। ইউনিয়নের তরুণদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার ব্যবস্থা করে সামাজিক সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখে তথ্য প্রযুক্তির বিকাশ ঘটিয়ে চরপাথরঘাটাকে একটি মডেল ও ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন।

৭। হতদরিদ্র ও গরিবদের সরকারি সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সরকারের রাজস্ব আদায় ও জমা প্রদানে স্বচ্ছতা রাখার উদ্যোগ ও বাস্তবায়ন।

৮। ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের জন্য বসার আলাদা ব্যবস্থা ও মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক বিকাশে পরিষদে একটি পাঠাগার স্থাপনে উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন।

৯। স্থায়ী শিল্প কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

১০। ইউনিয়নের প্রতিটি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার লাইট স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন।

১১। ভাড়াঘর ও স্থানীয় লোকদের বাসার নিয়মিত ময়লা আবর্জনা নিরসনে ডাস্টবিন স্থাপন ও নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...