বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ডাঙ্গারচর ঘাটে বাড়তি ভাড়া আদায়ে লঙ্কাকান্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

মো. মহিউদ্দিন

চট্টগ্রাম সল্টগোলা ডাঙারচর ঘাটে নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া আদায় করতে গিয়ে যাত্রীদের সাথে ইজারাদারের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এতে দুপক্ষের হাতাহাতি হয়েছে।

৫ জুন (রবিবার) সকাল থেকে জুলধা ইউনিয়নের ডাঙারচর খেয়াঘাটে এই ঘটনার অবতারণা হলে ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিতাভ দত্ত।

জানা যায়, ইজারাদাররা লাঠিসোঁটা নিয়ে জোরপূর্বক ভাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে দুই টাকা বেশি আদায়ের চেষ্টা করলে যাত্রীদের সাথে লঙ্কাকান্ড শুরু হয়।

ঘটনার খবর পেয়ে শাহামীরপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা এসে এলাকাবাসী ও যাত্রীদের শান্ত করেন। প্রথমে পুলিশ ইজারাদারের পক্ষে অবলম্বন করলেও স্থানীয়দের প্রতিবাদের মুখে পিছু সরে আসেন।

ঘটনাস্থল ত্যাগ করার আগে পুলিশ ঘাটের লোকজনকে বলে যান চসিকের তালিকা অনুযায়ী নির্ধারণ ভাড়া (১০ টাকা) নিতে। কিন্তু ইজারাদার ভাড়া ১২ টাকা আদায় চেষ্টা অব্যাহত রাখলে সাধারণ যাত্রী ও স্থানীয়দের সাথে ঝামেলা হয়।

সর্বশেষ খবরে জানা যায়, পরিস্থিতি সামাল দিয়ে বৈঠকে বসে সমাধান করতে উভয়পক্ষকে থানার ডেকেছে পুলিশ।

শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি অভিতাভ দত্ত জানান, কোন আলোচনা ছাড়া হঠাৎ বাড়তি ভাড়া আদায় করায় যাত্রীদের সাথে উত্তেজনা ও গন্ডগোল হয়েছে খবর পেয়ে আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এরপর উভয় পক্ষকে চসিকের নির্দেশ মেনে ভাড়া নিতে ও দিতে বলা হয়েছে। যাতে ঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

উল্লেখ্য, গত পহেলা বৈশাখ ১৪ এপ্রিল থেকে ভাড়া বাড়ানোর চেষ্টা করছে ইজারাদার। অথচ এরমধ্যে দুদফায় তেলের দাম কমেছে।

সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বার বার অভিযোগ দিয়েছেন সাধারণ জনতা। তবুও ইজারাদার বাড়তি ভাড়া চাইলে জনগণের প্রতিরোধের মুখে পিছু হটে তাঁরা।

এ বিষয়ে জানতে ইজারাদারের মুখপাত্র মোঃ ওসমানের নম্বরে একাধিকবার ফোন করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...