বুধবার, ১১ মার্চ ২০২৬

মহা আনন্দের বিয়ে: ম্যাজিস্ট্রেটের অভিযানে মুহূর্তেই পণ্ড!

কঠোর বিধি নিষেধ অমান্য করে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে বাড়ির ছাদে বিয়ের মহা আয়োজন করায় পাত্রী পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার দু্পুরে বিয়ে উপলক্ষে একশজন মানুষের খাবার আয়োজন করে কনে পক্ষ।

পুলিশ জানায়, কঠোর লকডাউন অমান্য করে চিকনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শমছু পুকুরপাড় আব্দুল গফুর সওদাগর বাড়ির ছাদে প্যান্ডেল তৈরি করে বিয়ের আয়োজন করে কনে পক্ষ। বিয়ে উপলক্ষে বরযাত্রীসহ ১০০ জনের বেশি লোকের খাবার রান্না হয়। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করে কনে পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ বলেন, চলমান কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় কনে পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিয়ের অনুষ্টান বন্ধ করে দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট লিগের ফাইনাল কাল

কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট লিগের ফাইনাল...

ঢাবিতে যদি গাছের ডালে কাউয়া স্লোগান হয় তাহলে কোনোদিন মানবাধিকার

মানবাধিকারের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঠিক করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী...

কাল সেমিফাইনালে ফেনী জেলার মুখোমুখি চট্টগ্রাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্নফুলী...

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

টাইগার পেসার নাহিদ রানার আগুনে পুড়ে ছারখার পাকিস্তান। তিন...

কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর উজানে ড্রেজিং কার্যক্রম বন্ধ থাকলে জাহাজ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট লিগের ফাইনাল কাল

কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট লিগের ফাইনাল খেলা আগামীকাল বুধবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে।সকাল ১১ টায় শুরু হওয়া ফাইনালে...

ঢাবিতে যদি গাছের ডালে কাউয়া স্লোগান হয় তাহলে কোনোদিন মানবাধিকার

মানবাধিকারের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঠিক করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি বলেন, ‘মানবাধিকারের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক করেন।...

কাল সেমিফাইনালে ফেনী জেলার মুখোমুখি চট্টগ্রাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্নফুলী জোনের সেমিফাইনালে আগামীকাল বুধবার ফেনী জেলা দলের মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা দল। বান্দরবান জেলা স্টেডিয়ামে...

কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর উজানে ড্রেজিং কার্যক্রম বন্ধ থাকলে জাহাজ চলাচল ব্যাহত হয়ে দেশের বৈদেশিক বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা জানিয়ে সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম...