শুক্রবার, ১৫ মে ২০২৬

ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি নাছির, সম্পাদক লিমন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ ,চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৩ টার ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিব উল্লাহ এমইউপির সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এডভোকেট রনজিত দাশ,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল,চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু,মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছোট্টু এবং মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মাঈনুদ্দিন চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন বাবুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবলীগের আহবায়ক আনসারুল করিম,মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক কায়সারুল হক বাচ্চু,মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ আসফি প্রমুখ। এছাড়া জেলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিলে সদস্য গণ তাদের ভোট প্রয়োগের মধ্যে দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে।কাউন্সিলদের ভোটে মোহাম্মদ নাছির উদ্দিন সভাপতি ও সোহরাব মোস্তাফা লিমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন ঢেমুশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল কাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।মঙ্গলবার (১২মে)অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব শুক্লা সরকার এক চিঠিতে এ তথ্য জানা...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...