রবিবার, ৯ আগস্ট ২০২৬

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনে চাকরি, বেতন ৫১ হাজার

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। এ সংস্থায় দুই ক্যাটাগরির পদে ৪৮ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী প্রকৌশলী।

পদসংখ্যা: ২৭টি

বিভাগ ও পদসংখ্যা: ইলেকট্রিক্যাল (১৮), মেকানিক্যাল (৫), সিভিল (১) ও কম্পিউটার (৩)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/সিভিল/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। অংশগ্রহণমূলক বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতাসহ (লিখিত ও মৌখিক) কম্পিউটার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।

বেতন স্কেল: ৫১,০০০ টাকা

২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী।

পদসংখ্যা: ২১টি

বিভাগ ও পদসংখ্যা: ইলেকট্রিক্যাল (১৪), মেকানিক্যাল (৪), সিভিল (১) ও কম্পিউটার (২)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল/কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। অংশগ্রহণমূলক বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতাসহ (লিখিত ও মৌখিক) কম্পিউটার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।

বেতন স্কেল: ৩৯,০০০ টাকা

বয়সসীমা

প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। ওজোপাডিকোতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংকে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

উপমহাব্যবস্থাপক, এইচআর অ্যান্ড অ্যাডমিন, ওজোপাডিকো, বিদ্যুৎ ভবন, ৩৫-বয়রা মেইন রোড, খুলনা-৯০০০।

আবেদনের শেষ সময়

৩০ জুন, ২০২২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে টার্মিনেশন, পটিয়ায় স্ট্রোক করে স্বামীর মৃত্যু !

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে টার্মিনেশন করায় টেনশনে স্ট্রোক করে স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নাম লিটন দাশ (৪৮)।লিটন দাশ চট্টগ্রামের...

চট্টগ্রামে ‘আওয়ামীলীগ -ছাত্রলীগের ‘ আরও ৬০ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো...

নেদারল্যান্ড প্রতিনিধি দলের বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন

বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অত্যাধুনিক সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং নিরাপত্তা,...

সরকারি যানবাহন অধিদপ্তরে ৫৩০ পদে চাকরির সুযোগ

সরকারি যানবাহন অধিদপ্তর তাদের রাজস্ব খাতে জনবল নিয়োগের জন্য ১৭টি ভিন্ন ক্যাটাগরির ৫৩০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি চাকরি প্রার্থীদের জন্য একটি...