শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে টার্মিনেশন, পটিয়ায় স্ট্রোক করে স্বামীর মৃত্যু !

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে টার্মিনেশন করায় টেনশনে স্ট্রোক করে স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নাম লিটন দাশ (৪৮)।

লিটন দাশ চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রীদন্ডী এলাকার সুবিমল দাশের পুত্র। আজ ৮ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। লিটনের স্ত্রী ইসলামী ব্যাংক ঢাকা ধনিয়াপাড়া শাখার সহকারি অফিসার (ক্যাশ) হিসেবে দীর্ঘদিন কর্মরত। গত রবিবার রাতে অর্পন্নাকে টার্মিনেশন করা হয়।

জানা গেছে, ইসলামী ব্যাংকে দীর্ঘদিন কর্মরত ছিলেন অর্পন্না দত্ত। গত রবিবার হঠাৎ করে অর্পন্নাকে ইসলামী ব্যাংক থেকে টার্মিনেশন লেটার দেওয়া হয়। টার্মিনেশন লেটার পাওয়ার পর অর্পন্না তার স্বামীকে নিয়ে চাকরি না থাকার বিষয়টি গোপন করে রবিবার ঢাকার উদ্দেশ্যে পটিয়া থেকে বের হন।

ঢাকায় পৌঁছে অর্পন্না তার স্বামীকে বলেন- আমার চাকরি চলে গেছে, তাই মালপত্র নিয়ে যেতে আসছি। এ কথা বলার পরেই স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন এবং মঙ্গলবার দিনভর অস্থিরতার মধ্যে কাটান। এরপর লিটনকে বুধবার হাসপাতালে ভর্তি করা হলে স্ট্রোকজনিত কারণে লিটনের মৃত্যু বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা জানান।

অর্পন্না দত্তের সাথে টার্মিনেশনপ্রাপ্ত ইসলামী ব্যাংকের আর এক কর্মকর্তা জানান, স্ত্রীকে ব্যাংক থেকে টার্মিনেশন করার খবর পেয়ে টেনশনে স্ট্রোক করে স্বামী মারা গেছে।

ইসলামী ব্যাংকের বর্তমান ম্যানেজম্যান্ট এস আলম গ্রুপের অজুহাত দেখিয়ে ইতোমধ্যে ৪ হাজার জনকে টার্মিনেশন করেছে। টার্মিনেশন হওয়াদের বেশিরভাগের বাড়ি চট্টগ্রাম ও পটিয়ায়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...