রবিবার, ১৭ মে ২০২৬

সকালের নাস্তা না করলে যেসব শারীরিক সমস্যা হয়

ঘুম থেকে সকালে উঠে না খেয়ে দিনের অনেকটা সময় কাটিয়ে দেন অনেকেই। কেউ আবার অফিসে বের হওয়ার তাড়া বা ঘরের কাজের চাপে দেরি করে নাস্তা করে থাকেন। কেউ আবার সকাল আর দুপুরের খাবার একবারে খান। কেউ কেউ ভাবেন সকালের নাস্তা এড়ালে ওজন কমানো যায়। এটা একেবারেই ভুল ধারণা। কারণ সকালের দিকে শরীরের বিপাকক্রিয়ার হার বেশি থাকে ফলে যা খাওয়া হয় তা হজম হয়ে যায়। ক্যালরিও পোড়ে তাড়াতাড়ি তাই যারা সকালের নাস্তা করেন না, স্বাভাবিকভাবেই তারা দুপুরে অতিরিক্ত খেয়ে ফেলেন। সকালের খাবার খেলে এই অতিরিক্ত ক্ষুধা নিয়ন্ত্রণ করা যায়।

আবার এটি শরীরের শক্তি বাড়াতেও সাহায্য করে এছাড়াও, নিয়মিত সকালের নাস্তা করলে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদিও নিয়ন্ত্রণে থাকে। তবে অবশ্যই সেটি হতে হবে পুষ্টিকর।

সকালের নাস্তা না করলে যেসব শারীরিক সমস্যা হয়-

হৃৎপিণ্ডের ক্ষতি : দিনের পর দিন সকালের নাস্তা না করলে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। একটি গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ সকালে নাস্তা এড়িয়ে যান তাদের মধ্যে ২৭ শতাংশের বেশি হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। স্বাস্থ্যকর নাস্তা হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দেয়।

টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি : হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথ-এর গবেষণায় দেখা গেছে, খাওয়াদাওয়ার সঙ্গে স্বাস্থ্যের নিবিড় যোগ রয়েছে। প্রায় ছয় বছর ধরে ৪৬ হাজার ২৮৯ জন নারীর ওপর গবেষণা করে দেখা গেছে, যেসব নারীর সকালের নাস্তা না করার অভ্যাস আছে তাদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেশি।

ওজন বাড়বে : যদি ওজন কমাতে চান তাহলে ভুলেও সকালের নাস্তা এড়াবেন না। কারণ সকালের নাস্তা এড়ালে ক্ষুধা বাড়বে। তখন সামনে যা পাবেন তাই খেতে ইচ্ছে করবে।

মুড সুইং ও শক্তির ঘাটতি : সকালের নাস্তা না করলে মুড সুইং ও শক্তির ঘাটতি দুটিতেই প্রভাব পড়ে। গবেষণায় দেখা গেছে, যারা সকালের নাস্তা করেন না তারা সব থেকে বেশি ক্লান্তিবোধ করেন এবং ভুলে যান বেশি। সকালের খাবার এড়ালে শক্তি কমে যেতে পারে এবং স্মৃতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মেজাজও খারাপ থাকতে পারে।

চুলের ক্ষতি : সকালের নাস্তা এড়ালে প্রোটিনের মাত্রা ভয়ঙ্করভাবে কমে যায় শরীরে, যা কেরাটিনের মাত্রায় প্রভাব ফেলে। কেরাটিন কমে গেলে চুলের বৃদ্ধি কমে যায়, চুল পড়তে শুরু করে।

বিপাকে প্রভাব ফেলে : ৮-১০ ঘণ্টা ঘুমানোর পর সকালের নাস্তা শরীরে যায়। ঘুমানোর বেশ কিছুক্ষণ আগে রাতের খাবার খাওয়া হয়। প্রায় ১২ ঘণ্টা শরীর খাবার পায় না। সকালে নাস্তা করলে তাই তাড়াতাড়ি হজম হয়ে যায়। সূত্র : বোল্ড স্কাই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...