শুক্রবার, ১৫ মে ২০২৬

চকরিয়ায় পাঁচ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিল প্রশাসন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ৫ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

রোববার (২৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত চকরিয়া পৌরশহর ও বদরখালী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.ইফতেকারুল মিশুক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশব্যাপী অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চকরিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাহাত উজ জামান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃত্বে চকরিয়া পৌরশহর ও বদলখালীতে এই অভিযান চালানো হয়েছে।

অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো- চকরিয়া পৌরশহরের একুশে ডায়াগনষ্টিক, সেন্ট্রাল হাসপাতালের প্যাথলজী ডিপার্টমেন্ট, বদরখালী জেনারেল হাসপাতালের প্যাথলজী ডিপার্টমেন্ট, বদরখালী মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার, বদরখালী ল্যাব হাউজ। এসময় সেন্ট্রাল হাসপাতাল, বদরখালী জেনারেল হাসপাতালে রোগি ভর্তি থাকায় ১৫দিনের জন্য কার্যক্রম চালানোর সিদ্ধান্ত দেয়া হয়। তবে, নতুন কোন রোগি ভর্তি করানো যাবেনা বলেও নির্দেশ দেয়া হয়।

এছাড়াও চকরিয়ার আর ১০/১২টি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালানো হয়। এদের মধ্যে অনেকে বৈধ কোন কাগজ দেখাতে পারেনি। তাই তাদের আগামী ১৫দিন সময় দেয়া হয় কার্যক্রম বন্ধে।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সায়েমুল ইসলাম, চকরিয়া থানা পুলিশ, চকরিয়া সেনিটারি ইন্সেপেক্টর জয়নাল আবেদিন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মোহাম্মদ হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...