বুধবার, ২৯ জুলাই ২০২৬

পার্বত্য অঞ্চলের সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রসারে শেখ হাসিনার বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে পার্বত্য জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বৌদ্ধ শ্বশান, অনাথ আশ্রম ও বিভিন্ন ব্যাক্তিদের শিক্ষা ও চিকিৎসা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মে) সকালে পার্বত্য মন্ত্রীর বাসভবনের কনফারেন্স রুমে এই অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল অনুদানের চেক বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, মননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহনের পর হতে পার্বত্য বান্দরবানের সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রসারের জন্য ব্যাপক বরাদ্দ দিয়েছেন। যা বিগত কোন সরকারের সময় হয় নি। প্রধানমন্ত্রী বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের নির্দিষ্ট কার্যালয়ের জন্য ঢাকায় পূর্বাচলে ২৪ কাঠার একটি জায়গা দিয়েছেন। এছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবে প্রধানমন্ত্রীর পক্ষ হতে কল্যান ট্রাস্টের কোটি টাকার অনুদান প্রদান করা হয়। বান্দরবানের দুর্গম এলাকায় এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। শিক্ষা ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে সব কিছুই সম্ভব হয়েছে পার্বত্য অঞ্চলের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার বহিঃপ্রকাশ।

মন্ত্রী আরো বলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের মাধ্যমে পার্বত্য অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রদের দায়িত্ব নিয়ে বিহার গুলো যদি কাজ করে তাহলে এই অঞ্চলের অনেক ছেলে মেয়ে আগামীতে দেশের উন্নয়নে সরকারি বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পাবে যা আমাদের অহংকার। পার্বত্য অঞ্চলের পাড়া, গ্রামের সবার জন্য শিক্ষা অর্জনের ব্যাবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চাইলে বয়স্করাও তাদের নিরক্ষরতা থেকে মুক্তি পেতে পারে বয়স্ক শিক্ষা কেন্দ্রের সুবিধা গ্রহণের মাধ্যমে।

হ্লা থোয়াইহ্রী বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্ত ভূষণ বড়ুয়া ভাইস চেয়ারম্যান বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্ট বাংলাদেশ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উঃ উইচারা মহাথেরো পরিচালক মাতামুহুরি শিশু কল্যান অনাথালয় আলীকদম উঃ নাইন্দিয়াথের পরিচালক অগ্রবংশ অনাথালয় রুমা।

আলোচনা অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বৌদ্ধ শ্বশান, অনাথ আশ্রম ও বিভিন্ন ব্যাক্তিদের শিক্ষা ও চিকিৎসা অনুদানের চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...