শুক্রবার, ২৯ মে ২০২৬

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ১৪তম শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। খেলার দ্বিতীয়ার্ধে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের গোল জয় এনে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। ফ্রান্সের প্যারিসে শনিবার রাতের ফাইনালে ১-০ গোলে জিতে রেকর্ড ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতল মাদ্রিদের দলটি।

দুর্দান্ত সব সেভ করে ফাইনালে নায়ক হয়ে রইলেন গোলরক্ষক থিবো কর্তোয়া।

লিভারপুলের আক্রমণের সামনে রীতিমত কোণঠাসা ছিল রিয়াল। মোট ২৪টি শট নেয় লিভারপুল, যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ৪ শটের দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল রিয়াল। একটিতে তারা গোল আদায় করে নেয়, অন্য শটও জালে জড়িয়েছিল। অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব লিভারপুল।

বাংলাদেশ সময় রোববার রাত ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার ফলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কিক-অফ বিলম্বিত হয়েছে। অবেশেষে বাংলাদেশ সময় রাত ১টা ৩৬ মিনিটে খেলা শুরু হয়।

কে জিতবে এবারের ফাইনাল? কার হাতে যাবে ইউরোপের শ্রেষ্ঠত্বের ট্রফি? এমন টানটান উত্তেজনা ছিল খেলা চলাকালে। অবশেষে খেলার ৫৯ মিনিটে ফেদেরিকো ভালভার্দের এগিয়ে দেয়া বল ডান পায়ে শট করেন ভিনিসিউস জুনিয়র। আর এর মাধ্যমেই খেলার একমাত্র গোলটি করেন তিনি।

তবে দুর্ভাগ্য লিভারপুলের। তারা দারুণ খেলেও জয় পায়নি। পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলে প্রায় এক ডজন অন টার্গেটে শট নিয়েও জালের নাগাল পায়নি। তাতে করে ২০১৮ সালের মতো ২০২২ সালেও রিয়ালের কাছে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

ম্যাচের ১৬ মিনিটের মাথায় মোহামেদ সালাহর ক্লোজ রেঞ্জ শট বাঁদিকে ঝাঁপিয়ে ফেরান রিয়াল গোলরক্ষক। ২১ মিনিটে সাদিও মানে তো গোলই পেয়ে যাচ্ছিলেন প্রায়, এবারও কর্তোয়ায় বেঁচে যায় রিয়াল। তার হাতে সরানো বল গিয়ে লাগে পোস্টে।

৪২ মিনিটে সতীর্থের বাড়ানো থ্রো বল একদম এলিসনের সামনে পেয়ে দুই তিনবার লিভারপুল গোলরক্ষককে কাটিয়ে জড়িয়ে দেন জালে। কিন্তু অফসাইডের কারণে গোলটি হয়নি রিয়ালের। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমেই একের পর এক আক্রমণ চালিয়ে যায় লিভারপুল। কিন্তু সেই কর্তোয়া প্রাচীর ভেদ করতে পারেনি।

৫৯ মিনিটে উল্টো সফল হয় রিয়াল। ভালভার্দের পাস বক্সের মাঝে বেনজেমাকে পার করে খুঁজে পায় ভিনিসিয়াস জুনিয়রকে। আলতো ছোঁয়ায় সেটি জাল ঠেলে দেন ব্রাজিলিয়ান তারকা। ১-০ তে এগিয়ে যায় রিয়াল।

৬৪ মিনিটে সালাহর বাঁ পায়ের বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়ে ফেরান কর্তোয়া। ৮২ মিনিটেও ব্যর্থ হন মিসরীয় ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি লিভারপুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘন্টার মধ্যে...

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বর্তমান সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ...

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

আরও পড়ুন

৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘন্টার মধ্যে সমাপ্তির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।বৃহস্পতিবার দামপাড়াস্থ কন্ট্রোল রুমে সন্ধ্যা সাড়ে...

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বর্তমান সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে জাহাজটির...

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে...