বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঘটনার তিনদিন অতিবাহিত হলেও গ্রেপ্তার হয়নি মোসলেম ফকিরের উপর হামলাকারীরা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভার চৌকিদার ফাঁড়িস্থ আদর্শ গ্রামে সন্ত্রাসী হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত আধ্যাত্নিক সাধক হিসেবে পরিচিতি মোসলেম উদ্দিন ফকির (৬৫) উপর হামলার ঘটনায় তিনদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এতে করে আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁর ভক্তরা।

গ্রেপ্তারের বিষয় জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মোসলেম উদ্দিন ফকিরের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত কেউ এজাহার মূলে অভিযোগ না করলেও হামলাকারীদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। তবে তদন্ত করে যতটুকু জেনেছি হামলাকারীরা তাঁর বাসায় সব সময় আসা যাওয়া করতো কিন্তু কেন তারা এ হামলা করেছে তা আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি এবং আসামিদেরও আমরা গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৬টায় কয়েক বছর আগে বাঁশখালী থেকে আসা দোহাজারী পৌরসভা এলাকার চৌকিদার ফাঁড়িস্থ আদর্শ গ্রামে বসবাসকারী আধ্যাত্নিক সাধক হিসেবে পরিচিত মোসলেম উদ্দিন প্রকাশ মোসলেম ফকির (৬৫) উপর সন্ত্রাসীরা সিএনজি যোগে এসে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখমের মাধ্যমে গুরুতরভাবে আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা শেষে দোহাজারী এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে বলে জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...