শুক্রবার, ২৯ মে ২০২৬

চট্টগ্রামে প্রথম এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার সার্জারী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে প্রথমবারের মতো মাথা না কেটে এন্ডোস্কোপিক মেশিনের মাধ্যমে ব্রেইন টিউমার সার্জারী করলেন ডাক্তার ইসমাঈল।

চট্টগ্রামে সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলোর মধ্যে এই প্রথম পার্কভিউ হসপিটালে এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার সার্জারি সম্পন্ন হল।

৫৫ বছর বয়স্ক জনাব খায়ের আহমেদ বেশ কিছুদিন ধরে মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখার সমস্যায় ভুগছিলেন। ব্রেইনের এমআরআই পরীক্ষার মাধ্যমে উনার রোগ নির্ণয় হয় পিটুইটারি ম্যাক্রোএডেনোমা, যা একধরনের জটিল ব্রেইন টিউমার।

এ ধরনের টিউমারের সার্জারী মাথার খুলি কেটে মাইক্রোস্কোপের মাধ্যমে করা যায় এবং মাথা না কেটে এন্ডোস্কোপিক মেশিনের মাধ্যমে নাক দিয়েও করা যায়।

সারাবিশ্বে এন্ডোস্কোপিক পিটুইটারি টিউমার সার্জারীর প্রচলন দীর্ঘদিন আগে হলেও চট্টগ্রামে এই প্রথমবারের মতো এই অপারেশন সম্পন্ন হয় গতকাল কাতালগঞ্জস্থ পার্কভিউ হাসপাতালে।

এ অপারেশন টিমের নেতৃত্ব দেন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালের কনসালটেন্ট নিউরোসার্জন ডাক্তার মু. ইসমাঈল হোসেন।

এ অপারেশনে টীমে আরো উপস্থিত ছিলেন নিউরোসার্জন ডাক্তার ফরহাদ আহমেদ, নিউরোসার্জন ডাক্তার মঈনুদ্দীন জাহিদ, ডাক্তার তৌহিদুর রেজা, ডাক্তার রেজা, ডাক্তার খুরশীদ আনোয়ার, ডাঃ আসিফ।

এ অপারেশনে এনেস্থেশিওলজিস্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা: নুরুল আজিম ও ডাঃ ওয়াদুদ।

এ প্রসঙ্গে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এটিএম রেজাউল করিম বলেন,”চিকিৎসা ব্যবস্থা দিন দিন উন্নত এবং আধুনিক হচ্ছে। পার্কভিউ হাসপাতাল উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতির সমন্বয় করে আধুনিক চিকিৎসা ব্যবস্থা রোগীদের কাছে পৌঁছে দিতে সর্বদা চেষ্টা করে যাচ্ছে। আমরা পার্কভিউ হাসপাতালের পক্ষ থেকে জটিল এবং আধুনিক অপারেশন সম্পন্ন করার জন্য ডাক্তার ইসমাঈল ও তার টিমকে ধন্যবাদ জানাই। এরই মাধ্যমে চট্টগ্রামে যুগান্তকারী চিকিৎসা ব্যবস্থার দ্বার উন্মোচন হলো।”

এ অপারেশন সম্পর্কে জানতে চাইলে নিউরোসার্জন ডাক্তার ইসমাঈল বলেন, “আমি চট্টগ্রামের সন্তান । এ এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে নিউরো সার্জারীর উন্নত ও আধুনিক সেবার দ্বার উন্মোচন করার জন্য আমি সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এ প্রথম চট্টগ্রামে মাথা না কেটে এন্ডোস্কোপি মেশিনের মাধ্যমে ব্রেইন টিউমারের অপারেশন সফলভাবে সম্পন্ন করলাম। এখন থেকে বৃহত্তর চট্টগ্রামের মানুষকে নিউরোসার্জারির অত্যাধুনিক অপারেশনের জন্য ঢাকা এবং বিদেশে আর যেতে হবে না। এতে রোগীরা আর্থিকভাবে সাশ্রয়ী হবেন এবং দেশের অর্থ দেশেই থাকবে এবং দেশের অর্থনীতির চাকা আরো বেগবান হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘন্টার মধ্যে...

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বর্তমান সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ...

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

আরও পড়ুন

৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত হল চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর কুরবানীর বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘন্টার মধ্যে সমাপ্তির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।বৃহস্পতিবার দামপাড়াস্থ কন্ট্রোল রুমে সন্ধ্যা সাড়ে...

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বর্তমান সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ...

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এরপর বনানী কবরস্থানে গিয়ে...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে নিত্যপণ্যের বাজার তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে ছিল। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ...