বুধবার, ২৯ জুলাই ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বড় হার, সিরিজ জয় শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক

সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ায় মিরপুর টেস্ট সিরিজ নির্ধারণী ম্যাচ। কিন্তু সিরিজ হার আর ঠেকিয়ে রাখতে পারল না স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। আর তাতে ১-০ ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা।

মাত্র ২৯ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের জন্য যেন তাড়াহুড়োই করছিল শ্রীলঙ্কার দুই ওপেনিং ব্যাটার। তাইজুল ইসলামের করা প্রথম ওভারেই ১৬ রান তুলে নেন ওশাদা ফার্নান্দো। পরের ওভারের আসে ৭ রান। আর ইনিংসের তৃতীয় ওভারে ৬ রান তোলার মাধ্যমে জয় নিশ্চিত করেন দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো। মাত্র ৯ বলে ২১ রানে ওশাদা ও ৯ বলে ৭ রানে দিমুথ অপরাজিত থাকেন।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলায় শুরু করার বাংলাদেশ দল শুরুতেই মুশফিকের উইকেট হারায়। দলীয় ৫৩ রানে কাসুন রাজিথার করা বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে ২৩ রান করতে পেরেছিলেন মুশফিক।

এ সময় মনে হচ্ছিলো ইনিংস ব্যবধানেই হারবে টাইগাররা। কিন্তু লিটন দাসের সঙ্গে ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে লিটনের সঙ্গে ১০৩ রানের জুটি গড়েন সাকিব। আর এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন। কিন্তু দুজনের কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি।

লিটনের কিছুক্ষণ পরেই প্যাভিলিয়নের পথ ধরেন আরেক হাফ-সেঞ্চুরিয়ান সাকিব। আশিথা ফার্নান্দোর করা বলে নিরোশান দিকভেলার হাতে ক্যাচ তুলে দেন তিনি। আর আউট হওয়ার আগে করেন ৫৮ রান। ৭২ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চারে সাজানো।

এরপর আর কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ২২ বল খেলে একটি চারের মারে মাত্র ৯ রান তুলে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। তাইজুল ইসলাম এলবিডব্লিউর ফাঁদে পরেন ১ রানে। আর আউট হওয়ার পূর্বে কোনো রানই তুলতে পারেননি ইবাদত হোসেন। এদিকে শূন্যরানে অপরাজিত থাকেন খালেদ হোসেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন পেসার আশিথা ফার্নান্দো। এছাড়া কাসুন রাজিথা দুটি এবং রমেশ মেন্ডিস একটি করে উইকেট নিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...