মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পোস্টার, ব্যানার বিলবোর্ডে ছেয়ে গেছে অলিগলি

জেলা যুবলীগের পদ পেতে শেষ মুহূর্তেও দৌঁড়-ঝাপ

মো. মহিউদ্দিন

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মেলনকে সামনে রেখে পদ প্রত্যাশীদের দৌঁড়-ঝাপ শেষ মুহূর্তেও অব্যাহত রয়েছে। যুবলীগের বর্তমান এবং ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে চলছে এ দৌঁড়-ঝাঁপ, লবিং ও প্রতিযোগিতা।

জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ লাভের জন্য বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন সাইজের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড চট্টগ্রাম দক্ষিণ জেলার আট উপজেলার অলিগলিসহ গুরুত্বপূর্ণ সড়ক দখল করে নিয়েছে।

সর্বশেষ ২০১০ সালে অনুষ্ঠিত দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে আ ফ ম টিপু সুলতান চৌধুরী সভাপতি ও অধ্যাপক পার্থ সারথি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ ১২ বছর পর সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

আগামী ২৮ মে (শনিবার) ঐতিহ্যবাহী পটিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। যুবলীগের এসম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

ইতোমধ্যেই যুবলীগের সম্মেলন প্রস্তুতি পর্যবেক্ষণে চট্টগ্রাম সফর করছেন একাধিক জাতীয় নেতৃবৃন্দ। একাধিক বৈঠক করেছে জেলা যুবলীগ নেতৃবৃন্দ। সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী নেতারা শুরু করেছেন লবিং-তদবির।

দক্ষিণ জেলার আট উপজেলা ছাড়িয়ে নগরীতেও তারা টানিয়েছেন নানা রঙের পোস্টার ব্যানার বিলবোর্ড ও ফেস্টুন।

সূত্রে জানা যায়, গত ১২ মে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা দলীয় কার্যলয়ে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৬ মার্চ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক কমিটির জন্য সভাপতি-সাধারণ সম্পাদক পদে আসতে আগ্রহী নেতাদের জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। এতে সভাপতি পদের জন্য ১৩ জন ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ৩৯ জনের আবেদন জমা পড়ে। এসব আবেদন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই শেষ করেছেন দায়িত্বপ্রাপ্তরা।

এছাড়াও গত ১০ মে আওয়ামী যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত অন্যান্য পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকের কাছে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত চিঠিতে ২৮ মে সম্মেলনের তারিখ জানানো হয় এবং এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়।

সম্মেলনের তারিখ ঘোষণার পরই শীর্ষ দুই পদের জন্য নেতারা নড়েচড়ে বসেন। শুরু করেন কেন্দ্রে লবিং, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা ও শহরের বিভিন্ন পয়েন্টে পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন টানাতে শুরু করেন।

জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, এবার কমিটির শীর্ষ দুই পদপ্রত্যাশীর অনেকেই সাবেক ছাত্রলীগ নেতা।

এদের মধ্যে রয়েছেন সভাপতি পদপ্রত্যাশী দক্ষিণ জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক নাসির উদ্দিন মিন্টু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি সদস্য ও দক্ষিণ জেলা যুবলীগের সদস্য এমএ রহিম, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আজম শেফু, বোয়ালখালী পৌরসভার মেয়র জহিরুল ইসলাম ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমান চৌধুরী, মাহবুবুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশেদ হোসাইন, আরমান হেলালী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জামিল উদ্দীন, জেলা যুবলীগের সহ দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এস এম আজিজ প্রমুখ।

সম্মেলন সফল করতে ইতিমধ্যে জেলা যুবলীগের সহ সভাপতি ও কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমান চৌধুরী ও রাজু দাশ হিরুকে যুগ্ম আহ্বায়ক করে ২০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সভাপতি পদপ্রত্যাশী বর্তমান সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী বলেন, দীর্ঘদিন রাজনীতি করতে গিয়ে মামলা-হামলা নির্যাতন সহ্য করেছি। আমার গোটা পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। যুবলীগের সভাপতি দায়িত্ব পেলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘যুবলীগ আমার প্রাণের সংগঠন। আমি যেভাবে গত দিনগুলোয় নেতৃত্ব দিয়েছি, আশা করি নতুন কমিটিতে যুবলীগ আমাকে মূল্যায়ন করবে।’

জেলা যুবলীগে সভাপতি পদের আরেক প্রার্থী নাসির উদ্দিন মিন্টু বলেন, বর্তমানে যুবলীগের ইমেজ অন্য জায়গায় নিয়ে গেছে যুবলীগের চেয়ারম্যান। বর্তমানে অনেক ছাত্রলীগের নেতারাও যুবলীগ করতে চাইছে। যুবলীগের ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখার জন্য সভাপতি পদে সিভি জমা দিয়েছি।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, তৃণমূল যদি মূল্যায়ন হয় তাহলে আমরা শতভাগ আশাবাদী। শেখ ফজলে শামস পরশ ভাই দায়িত্ব নেওয়ার পর থেকে যুবলীগ মানবিক যুবলীগ হিসেবে সারা বাংলাদেশে পরিচিত । আমার নেতা শেখ নাঈম ভাই বর্ধিত সভায় বলেছিল আমরা কিছু নিতে আসি নাই, আপনাদেরকে কিছু দিতে আসছি। এবং তৃণমূলকে মূল্যায়ন করতে আসছি।

তিনি বলেন আমি দলের দুর্দিনে প্রতিটি আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম এখানো আছি তাই তৃণমূল হিসেবে দায়িত্ব পাওয়ার আমি শতভাগ আশাবাদী।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, জেলা যুবলীগের সহ সভাপতি ও কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী বলেন, সম্মেলনকে সফল করতে ২০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এছাড়া সম্মেলনকে সুচারুভাবে সফল করতে গঠন করা হয়েছে ১২টি উপ কমিটি। প্রায় ২০০ জনের জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। সেখানে কারা বসবেন সেটা কেন্দ্রীয় যুবলীগ ঠিক করে দেবে।

প্রসঙ্গত, ১৯৭২ সালে মৌলভী সৈয়দকে সভাপতি ও মোছলেম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা যুবলীগের প্রথম কমিটি গঠিত হয়।

এরপর সর্বশেষ ২০১০ সালে ২৩ জুলাই আ ফ ম টিপু সুলতান চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক পার্থ সারথীকে সাধারণ সম্পাদকে কেন্দ্রীয় যুবলীগ কমিটি ঘোষণা করে। এই কমিটিই ২০১২ সালের ৬ জুলাই ৭১ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...