বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিয়ে নিয়ে মুখ খুললেন কিয়ারা

বিনোদন ডেস্ক

কদিন ধরে বলিউড তারকা কিয়ারা আদভানির ব্রেক-আপের গুঞ্জন শোন যাচ্ছিল।

বিচ্ছেদের সাত সতেরো নিয়েই ‘যুগ যুগ জিও’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এদিন বিয়ে ও ব্রেক-আপ নিয়ে প্রশ্নের মুখে পড়েন এ নায়িকা।

তাকে জিজ্ঞাস করা হয়, আপনি বিয়েটা সারছেন কবে? তখন কিয়ারা যা বললেন তাতে চিন্তায় পড়ে গেলেন ভক্তরা। তবে কি কোনোদিন বিয়ে নিয়ে ভাববেনই না এ অভিনেত্রী?

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বহুদিন ধরেই প্রেম করছেন কিয়ারা। এদিকে বিয়ের নামও মুখে নেন না কেউ-ই। এমনকি তারা একে অপরকে ভালোবাসেন কিনা তাও স্পষ্ট করেননি কখনও।

মুম্বাই সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কিয়ারা বললেন, কেন? কাজ করছি, টাকা রোজগার করছি, ভালো আছি। তাতে হচ্ছে না? ভালো থাকতে হলে বিয়ে করতে হবে কেন?

সম্প্রতি রব উঠেছিল, এই জুটি যে যার পথ আলাদা করে নিয়েছেন।

যদিও নেটমাধ্যমে দুজন-দুজনের ছবি এবং পোস্টে এখনও প্রতিক্রিয়া জানান। একসঙ্গে প্রায়ই দেখা যায় দুজনকে। তা দেখে সবার অনুমান আজও তারা একসঙ্গেই আছেন। কিন্তু কিয়ারার বিয়ে নিয়ে মন্তব্যের ঝাঁজে আবারও নতুন করে সংশয় দেখা দিল।

‘যুগ যুগ জিও’-এর চিত্রনাট্যও সম্পর্কের টানাপড়েন এবং তিক্ততার ওপরই দাঁড়িয়ে। সেই তিক্ততাকে হাস্যরসের মোড়কে সরল করা হয়েছে। সেই ছবিতে কিয়ারা ছাড়াও রয়েছেন বরুন ধাওয়ান, অনিল কাপুর এবং নীতু সিংয়ের মতো তারকারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...