বুধবার, ২৯ জুলাই ২০২৬

এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক

আগেই ফরাসি লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত হওয়ায় মেটজের বিপক্ষে ম্যাচটি প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির জন্য গুরুত্ববহ ছিল না। নিয়মরক্ষার ম্যাচে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে মেটসের বিপক্ষে বড় জয় পেয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল।

শনিবার রাতে লিগ ওয়ানের শেষ রাউন্ডের ম‍্যাচে ৫-০ গোলে জিতেছে পিএসজি। এমবাপ্পের হ‍্যাটট্রিক ছাড়াও জালের দেখা পেয়েছেন নেইমার ও ডি মারিয়া।

শেষ ম‍্যাচে গোল করে আপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার। চোখে জল নিয়ে উদযাপন করেন গোল। এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন ডি মারিয়া। এসময়ে পিএসজির সব সদস‍্য দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন তাকে। সমর্থকদের তুমুল করতালির মধ‍্যে ডাগ আউটে যান তিনি। তখন গ‍্যালারিতে তার স্ত্রীর চোখেও ছিল পানি।

নিজ মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ফরাসি জায়ান্টরা। ২৫ মিনিটে দলকে লিড এনে দেন এমবাপ্পে। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন ফরাসি তারকা।

চার মিনিট পর তারই গোলে আরও এগিয়ে যায় পিএসজি। মেটসের গোলরক্ষককে পরাস্ত করে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফরাসি তারকা।

৩১তম মিনিটে নেইমারের চমৎকার গোলে ৩-০ ব্যবধানে বিরতিতে যায় স্বাগতিকরা। বুবাকার কুইয়াত স্লাইড করলে পেয়ে যান নেইমার। চমৎকার ফিনিশিংয়ে বাকিটা সারেন ব্রাজিল তারকা।

৫০তম মিনিটে দুর্দান্ত গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন কিলিয়ান এমবাপ্পে। বক্সের সামনে মেটসের ডিফেন্ডার সারের কাছে বল হারালেও প্রেস করে আবার সেই বল দখলে নেন ফরাসি তারকা। এরপর গোলরক্ষক মার্ক-অরেল কাইলার্দকে নাকানি-চুবানি খাইয়ে বল জালে পাঠান এমবাপ্পে। এই মৌসুমে এটি তার ২৮তম গোল।

৪ গোল হজমের পর মেটসের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে ৫৮তম মিনিটে বুবাকার ট্রায়োরের মাঠ ছাড়ার ঘটনা। ম্যাচে দুটি হলুদ কার্ড দেখেন তিনি। ফলে ম্যাচের শেষ আধাঘণ্টা ১০ জন নিয়েই খেলতে হয় তাদের।

৬৭তম মিনিটে শেষ গোলটি আসে অ্যাঞ্জেল ডি মারিয়ার পা থেকে। এমবাপের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে বুলেট গতির শট নেন মেসি। পোস্ট কাঁপিয়ে ফেরা বল পেয়ে যান ডি মারিয়া। ফাঁকা জালে বল পাঠান তিনি।

পিএসজির হয়ে নিজের শেষ গোলটি করে বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখেন আর্জেন্টাইন এই তারকা।

২৬ জয় ও আট ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল পিএসজি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...