বুধবার, ২৯ জুলাই ২০২৬

দুই বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট ক্রিকেটে ২০২০ সালের নভেম্বরে সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন জাতীয় দলের উইকেকিপার ব্যাটার মুশফিকুর রহিম। এরপর জাতীয় দলের হয়ে ১৯ ইনিংসে মাঠে নামলেও সেঞ্চুরির দেখা পাননি মিস্টার ডিপেন্ডেবল।

সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সমালোচনা শুনতে হয়েছে। রিভার্স সুইপ খেলতে গিয়ে দৃষ্টিকটু আউট হওয়ায় তাকে নিয়ে হয়েছে জোর আলোচনা। এমনকি গুঞ্জনও ওঠে স্বেচ্ছায় খেলা ছেড়ে দেয়ার আহ্বান করা হয়েছে তাকে নিয়ে।

সব সমালোচনার জবাব মুশফিক দিলেন ব্যাট হাতে। দুর্দান্তভাবে ফিরলেন স্বরূপে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে মুশফিক দেখা পান অধরা শতকের।

প্রায় দুই বছর পর সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক। ইনিংসের হিসেবে সেটি ১৯ ইনিংস পর।

মুশফিকের শম্ভুকগতির এই সেঞ্চুরি এসেছে ২৭০ বলে। ইনিংসের ১৫৩তম ওভারে অসিথা ফার্নান্দোকে চার মেরে অঙ্কের মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান। ১২৫ বলে অর্ধশতক করা মুশফিক পরের পঞ্চাশ করতে খেলেছেন ১৪৫ বল। ৭৫ থেকে ১০০ রানের কোটা ছুতে অর্থাৎ এই ২৫ রান করতে ৭৫ বল খেলেছেন।

তার ব্যাট থেকে চারের মার এসেছে ৪টি, কোনো ছয় নেই। সাদা পোশাক গায়ে এটি তার অষ্টম আন্তর্জাতিক সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ।

অন্য ফরম্যাটের মতো টেস্টেও ধারাবাহিকতার অভাবে ভুগছে মুশফিকের ব্যাট। শেষ ৯ ইনিংসে অর্ধশতক মাত্র ১টি। শেষবার সেঞ্চুরি পেয়েছেন ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘ প্রায় ২৭ মাস পর আবার শতকের দেখা পেলেন তিনি। এই দুই সেঞ্চুরির মাঝে কেটে গেছে ১৮ ইনিংস আর ১০ ম্যাচ।

টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এটি মুশফিকের দ্বিতীয় শতক। আগেরটি এসেছিল ২০১৩ সালে লঙ্কান দ্বীপপুঞ্জে। সেই শতককে ডাবলে রূপ দিয়েছিলেন তিনি। এবার কোথায় গিয়ে থামেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান, এখন সেটিই দেখার অপেক্ষা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...