বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন মুশফিক

চট্টগ্রাম নিউজ ডেস্ক

টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনে মুশফিক অপরাজিত আছেন ৬৮ রানে।

মঙ্গলবার (১৭ মে) সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিককে পেছনে ফেলে কিছু সময়ের জন্য সে সিংহাসনে বসেছিলেন তামিম ইকবাল। তার সামনেও ছিল রেকর্ডের হাতছানি। তবে পানি শূন্যতার কারণে হাতের পেশিতে টান লাগায় ১৩৩ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন তিনি। ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ হতে তিনি ১৯ রান পেছনে আছেন।এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে রেকর্ড গড়তে মুশফিকের প্রয়োজন ছিল ৬৮ রান। সেখানে তিনি ব্যাট হাতে নেমে তুলে নেন ক্যারিয়ারের ২৬তম ফিফটি। ১২৪ বলে ২টি চারের সাহায্যে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এ নিয়ে বাংলাদেশের হয়ে যা সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ফিফটির মালিক হলেন মুশি। ৩১টি ফিফটি করে চূড়ায় আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

 

২০০৫ সালে ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় মুশফিকের। এরপর টানা ১৭ বছর ধরে বাংলাদেশের জয়, পরাজয় কিংবা রেকর্ডের সঙ্গী এই উইকেটকিপার ব্যাটার। ২০১৬ সালে তার অধীনে ইংল্যান্ডকে প্রথবারের মতো টেস্টে হারায় বাংলাদেশ। এছাড়াও এর পরের বছরই মুশফিকের অধিনায়কত্বে অস্ট্রেলিয়াকে হারায় টাইগাররা।

 

২৬ ফিফটির সঙ্গে সাদা পোশাকে তার সেঞ্চুরির সংখ্যা ৭টি। বিশ্ব ক্রিকেটে একমাত্র উইকেটকিপার ব্যাটার হিসেবে টেস্টে একের অধিক ডাবল সেঞ্চুরির মালিক একমাত্র মুশফিকই। ২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিশতক করার মাধ্যমে ইতিহাসের প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুইটি দ্বিশতক করার রেকর্ড গড়েন মুশফিক। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ তিন দ্বিশতক ইনিংসের মালিক একমাত্র মুশফিকই।

এদিকে চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনের খেলা চলছে। মাত্র ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৬০। তামিম-জয়ের অনবদ্য ব্যাটিংয়ের পর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মুশফিক ও লিটন। লঙ্কানদের থেকে এখনো টাইগাররা পিছিয়ে ৩৭ রানে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। একই দিনে সিজেকেএস সুইমিং পুলে...