বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ইউপি নির্বাচন

চরপাথরঘাটায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ৩ জন

মো. মহিউদ্দিন

নবম ধাপের ইউপি নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

শেষ দিন মঙ্গলবার আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪১ জন এবং তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন।

সব মিলিয়ে চেয়ারম্যান , সাধারণ সদস্য ও মহিলা সদস্য পদে চরপাথরঘাটা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫৭ জন প্রার্থী। অবশ্যই যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর জানা যাবে আসলে নির্বাচনে কতজন প্রার্থী লড়বেন।

চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থীরা মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচনের উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল শুক্কুরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের আরও দুইজন জন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হক ছাড়াও অন্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আ.লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান হাজী ছাবের আহমেদ এবং উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মার্শাল মনির আহমদ।

চরপাথরঘাটা ইউনিয়ন নির্বাচনে উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল শুক্কুর বলেন, চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৫৭ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

উল্লেখ, আগামী ১৯ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৬ মে প্রার্থীতা প্রত্যাহার ও ২৭ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।’

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কর্ণফুলী উপজেলার ৪টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

এতে বড়উঠানে নৌকার প্রার্থী মো. দিদারুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। শিকলবাহা ইউনিয়নে নৌকার প্রার্থী এড.আব্দুল করিম ফোরকানকে হারিয়ে জয়লাভ করেন মো. জাহাঙ্গীর আলম। জুলধা ইউপিতে নৌকার প্রার্থী মো. নুরুল হক ও চরলক্ষ্যা ইউপিতে নৌকার প্রার্থী সোলেমান তালুকদার জয়লাভ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...