বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় বললেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় জানাতে গিয়ে ভীষণ আবেগী হয়ে পড়লেন লুইস সুয়ারেজ। রোববার রাতে লা লিগায় সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচটি ছিল ক্লাবে উরুগুইয়ান স্ট্রাইকারের বিদায়ী ম্যাচ।

সেরা চারে থেকে অ্যাটলেটিকোর চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত। এই ম্যাচে পুরো ফোকাসই ছিল সুয়ারেজের দিকে। ম্যাচের শুরুর একাদশেই ছিলেন তিনি। ৬৫ মিনিটে দল ১-০ ব্যবধানে এগিয়ে থাকলে সুয়ারেজকে তুলে নেন কোচ দিয়েগো সিমিওনে।

এরপরই সাইড বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় আবেগী সুয়ারেজকে। টিভি পর্দায় ভেসে উঠে বারবার তোয়ালে দিয়ে মুখ ঢাকার চেষ্টা করা সুয়ারেজের অশ্রুসজল চেহারা।

গত মৌসুমে বার্সেলোনা থেকে ফ্রি এজেন্ট হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। ৩৮ ম্যাচে ২১ গোল করে অ্যাটলেটিকোর লিগ শিরোপা জয়ে অবদান রেখেছিলেন। তবে এই মৌসুমটা তার একেবারেই ভালো যায়নি। ফলে তাকে বিদায় জানায় ক্লাব।

তবে সুয়ারেজের অবদান ভোলেননি অ্যাটলেটিকো সমর্থকরা। তাকে বিদায় জানাতে ওয়ান্ডায় বিশাল এক ব্যানার টানান তারা, যাতে লেখা ছিল, ‘আমাদের চ্যাম্পিয়ন বানানোর জন্য ধন্যবাদ লুচো।’

৩৫ বছর বয়সী সুয়ারেজের পরবর্তী গন্তব্য কোথায়, তা এখনও নিশ্চিত নয়। তবে শোনা যাচ্ছে, নিজের দেশ উরুগুয়ের কোনো ক্লাবে ক্যারিয়ারের শেষ সময়টা কাটাতে পারেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে...

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বের তিন দিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে শ্রেষ্টত্ব...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...