বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সড়কের বেহাল দশা, কষ্টের শেষ নেই এলাকাবাসীর

মো. মহিউদ্দিন

চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে একটি রাস্তা বেল্লাপাড়া ( চানপুর সড়ক) সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।

রাস্তাটিতে বেল্লাপাড়া থেকে দীঘির পাড় পযর্ন্ত প্রায় আড়াই কিলোমিটারে বড় বড় গর্ত ও রাস্তা ভেঙে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।

রাস্তার কিছু অংশ একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, উপজেলার জিরি ইউনিয়নের বেল্লাপাড়া থেকে দীঘির পাড় পর্যন্ত এ রাস্তায় প্রায় ২৫-৩০ হাজার মানুষের চলাচল। সড়কটির প্রবেশ ধারে রয়েছে একটি হাই স্কুল একটি দাখিল মাদ্রাসা দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। রাস্তার বেশির ভাগ অংশ এখন ভেঙে গেছে।

আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় মোজাফফর আহমদ বলেন, রাস্তাটির অবস্থা খুবই নাজুক।

স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

রিক্সা চালক আহসান মিয়া বলেন, এ রাস্তাটি যেন দেখার কেউ নেই। এই রাস্তায় চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার যে অবস্থা হেঁটে চলাই কষ্ট তারপর আবার রিক্সায় কীভাবে মানুষ চলাচল করবে।

জানতে চাইলে জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বাদশা বলেন, রাস্তাটির ভয়াবহ অবস্থা আজকে দীর্ঘদিন ধরে হচ্ছে হচ্ছে বলে হচ্ছে না শুনি টেন্ডার আসছে কিন্তু কাজ হচ্ছে না। তিনি বলেন এটা ইউনিয়ন পরিষদের কাজ না এলজিডির কাজ। তারপরও আমি রাস্তাটির বিষয়ে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি তিনি আমাকে বলছে এটির টেন্ডার হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী টিপু বলেন, রাস্তাটির অলরেডি টেন্ডার হয়ে গেছে এটার কাজ ধরবে। করোনার কারণে সরকার তো বিভিন্ন প্রজেক্ট প্রকল্প থেকে করোনাকালীন টাকা গুলো তুলে নিয়ে করোনা মোকাবেলা করছে। সে কারণে সরকারের কিছু উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হয়েছে। তার কারণে রাস্তাটির কাজ হয়নি। করোনা হলেতো এতদিন রাস্তাটির কাজ হয়ে যেত।

এখন কখন থেকে রাস্তার কাজ শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন এটাতো ইউনিয়ন পরিষদের কাজ না এটি এলজিডির রাস্তা ।এটির আমি ডিটেলস বলতে পারব না তারপরও যেহেতু আমার ইউনিয়নের জনগণ কষ্ট পাচ্ছে তার জন্য আমি উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলছি তারা আমাকে দুই তিন মাসের মধ্যে কাজ ধরার আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী
বিশ্বজিৎ দত্ত বলেন, সড়কটির টেন্ডার হয়ে অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে এটির রিসেন্টলি কাজ শুরু হবে। কবে নাগাদ কাজ শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন সম্ভবত আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...