শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

হালদায় ডিম সংগ্রহকারীদের অপেক্ষা

রায়হান ইসলাম, রাউজান

দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার অপেক্ষায় রয়েছে শত শত ডিম সংগ্রহকারী।

বজ্রপাতসহ মুশলধারে বৃষ্টি হলেই মা মাছ ডিম ছাড়বে বলে ধারণা হালদা বিশেষজ্ঞদের।

নদীর রাউজান ও পাশ্ববর্তী উপজেলা হাটহাজারী অংশে নৌকা আর বাঁশের ভেলার ওপর দাঁড়িয়ে জাল ফেলে ডিমের অপেক্ষায় শত শত ডিম সংগ্রহকারীরা।

সাধারণত এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের যে কোনো পূর্ণিমা ও অমাবস্যার কয়েক দিন আগে বা পরে জোয়ার ও ভাটার সময় মা মাছ হালদা নদীতে ডিম ছাড়ে। গত শুক্রবার পূর্ণিমার জো শুরু হয়েছে, ঐদিন নদীর বিভিন্ন পয়েন্টে নড়াচড়ায় মা মাছের পেট থেকে খসে পড়া ৭ থেকে ৮টি করে ডিম উঠেছে জেলেদের জালে। তবে এটি নমুনা ডিম নয়, অপরিপক্ব ডিম বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। মেঘের গর্জনসহ ভারিবর্ষণ হলেই ডিম ছাড়বে মা মাছ।

শুক্রবার শুরু হওয়া পূর্ণিমার জো শেষ হবে ১৮ মে।ধারণা করা হচ্ছে, এর মধ্যে বজ্রপাতসহ বৃষ্টি হলেই মা মাছ প্রথমে নমুনা ডিম, পরে পূর্ণাঙ্গ ডিম ছাড়তে পারে।

ডিম সংগ্রহকারীরা জানান, ডিমের অপেক্ষায় নদীতে অবস্থান করছেন তারা। ভারী বর্ষণ হলে নমুনা ডিম ছাড়তে পারে। এবার ডিম সংগ্রহে ব্যয় বাড়ার আশঙ্কা করছেন তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, এখনো মা মাছ ডিম ছাড়েনি। নদীর বিভিন্ন পয়েন্টে মা মাছের নড়াচড়ায় খসে পড়া ৭-৮টি ডিম পাওয়া গেছে। নমুনা ডিম নয় এগুলো। নিষিক্ত ডিমও নয়।

তিনি আরও বলেন, শুক্রবার শুরু হওয়া জো থাকবে ১৮ মে পর্যন্ত। বজ্রপাতসহ বৃষ্টিপাত হলে এই জোতে ডিম ছাড়ার সম্ভাবনা বেশি। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত আরও একটি জো আছে।

রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর বলেন, ডিম সংগ্রহকারীরা মাছের নড়াচড়ায় খসে পড়া অল্পসংখ্যক ডিম পেয়েছেন। বৃষ্টিপাত হলে নমুনা ডিম ছাড়তে পারে বলে ধারণা করছেন তিনি। রাউজান ও হাটহাজারী অংশের ৪টি হ্যাচারিসহ দুপাড়ের মাটির কুয়া প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...