বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ইতালির বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

আগামী ১ জুন লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ম্যাচটির জন্য ৩৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা।

শুক্রবার আলবি সেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেন।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ডাচ ক্লাব ফেইনুর্ডের ডিফেন্ডার মার্কোস সেনেসি। ইনজুরি থাকার পরও প্রাথমিক দলে জায়গা পেয়েছেন টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। গ্রোয়েন ইনজুরি থেকে সেরে ওঠার পথে থাকা মিডফিল্ডার পিএসজির মিডফিল্ডার লেয়ান্দ্রো পেরেদেসও স্কোয়াডে আছেন।

এছাড়া ব্রাইটনের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড এমিলিয়ানো বুয়েন্দিয়াও জায়গা পেয়েছেন। এই দুই ফুটবলার বিশ্বকাপ বাছাইয়ের দলেও ছিলেন।

এক বছর পর আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন বুন্দেস লিগার দল লেভারকুসেন ফরোয়ার্ড লুকাস আলারিও। আকাশি নীলদের সর্বশেষ ম্যাচে চোটের কারণে খেলতে না পারা সেভিয়ার ফরোয়ার্ড আলেজান্দ্রো পাপু গোমেজও স্থান পেয়েছেন।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, জেরোনিমো রুল্লি।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, হুয়ান ফয়থ, নাহুয়েল মোলিনা , হের্মান পেজেলা, লুকাস মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি, নেহুয়েন পেরেজ, মার্কোস আকুনা।

মিডফিল্ডার: গুইডো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস,নিকোলাস ডমিনগুয়েজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, ইজিকুয়েল পালাসিও, জিওভানি লো সেলসো

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেজান্দ্রো পাপু গোমেজ, নিকোলাস গঞ্জালেজ, লুকাস ওকাম্পোস, অ্যাঞ্জেল ডি মারিয়া,এমিলিয়ানো বুয়েন্দিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, পাওলো দিবালা, জোয়াকিন কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লুকাস আলারিও, লৌতারো মার্টিনেজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে...

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বের তিন দিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে শ্রেষ্টত্ব...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...