সোমবার, ২৭ জুলাই ২০২৬

নাইক্ষ্যংছড়িতে ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঘুমধুম চাকমাপাড়া কলাজাইং টিলায় এ অভিযান পরিচালনা করে।

শুক্রবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) এর অধিনায়ক মেহেদি মো. মেহেদি হোসাইন কবির।

আটককৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ি চাকবৈঠা রেজু গর্জনবনিয়া এলাকার জিন্যাউ তঞ্চঙ্গ্যার ছেলে লামংগ্যা তংঞ্চঙ্গ্যা (২৮) ও মৃত রাশি অং তংঞ্চঙ্গ্যার ছেলে লাতাইমং তংঞ্চঙ্গ্যা (৩৬)।

অধিনায়ক মেহেদি মো. মেহেদি হোসাইন কবির জানান, ৩৪ বিজিবি’র রেজুআমতলী বিওপির একটি টিম নাইক্ষ্যংছড়ির ৩নং ঘুমধুম ইউপি’র চাকমাপাড়া কলাজাইং টিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২ জনকে আটক করা হয়। পরে ওই বাড়ি তল্লাশি করে মাটির নিচের গর্ত হতে ৯০ হাজান পিস বার্মিজ ইয়াবাসহ উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ৩৪ বিজিবির এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...