বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশের বিদ্যমান সংকট মোকাবিলার জন্য মানসিকভাবে প্রস্তুত। নিজ কার্যদিবসের প্রথম দিন এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

রনিল বলেন, ‘কিছু পরিকল্পনা আমার রয়েছে। সেসব যদি বাস্তবায়ন করার চ্যালেঞ্জ নিতে পারি, তাহলে বর্তমান পরিস্থিতিও সামাল দিতে পারব।’

বৃহস্পতিবার প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়ার পর শুক্রবার নিজ দপ্তরের কার্যভার বুঝে নিয়েছেন রনিল। শুক্রবার থেকেই নিজের কার্যদিবস শুরু করেছেন তিনি।

রাজধানী কলম্বোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতের সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সাক্ষাৎকার দেন তিনি।

সাক্ষাৎকারে প্রথমেই শ্রীলঙ্কার দুঃসময়ে পাশে থাকা ও আর্থিক সহায়তা দেওয়ায় ভারতকে ধন্যবাদ জানান রনিল।

এ সম্পর্কে তিনি বলেন, ‘ভারতের সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ এবং (দেশটির) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আমাদের প্রত্যাশা, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও নিবিড় ও সহযোগিতাপূর্ণ হবে।’

গত বছরের শেষ পর্যায় থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট তীব্র হওয়া শুরু করে। সেই সময় থেকেই দেশটিকে আর্থিক সহযোগিতা ও ঋণ দিয়ে আসছে ভারত। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কাকে ‍ঋণ ও আর্থিক সহায়তাবাবদ ৩ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছে দেশটি।

ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ৯ মে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সর্বজেষ্ঠ্য সদস্য মাহিন্দা রাজাপাকসে; কিন্তু তিনি পদত্যাগ পত্র জমা দেওয়ার আগে তার সরকারি বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় সরকার সমর্থকদের একটি দল।

এই ঘটনার পর পুরো শ্রীলঙ্কা বিক্ষোভে ফেটে পড়ে। দেশজুড়ে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ চলে বিক্ষোভকারীদের। দু’দিন ধরে চলা এই সংঘাতে নিহত হন সাত জন, আহত হন আরও তিন শতাধিক।

এই বিক্ষুব্ধ পরিস্থিতিতেই মঙ্গলবার শ্রীলঙ্কার রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

৭৩ বছর বয়স্ক রনিল বিক্রমাসিংহে এর আগে আরও ৫ বার বিভিন্ন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে রাজাপাকসে পরিবারের উত্থানের পর জাতীয় রাজনীতিতে বিক্রমাসিংহে ও তার দল ইউএনপির প্রভাব কমতে থাকে। ২২৫ আসন বিশিষ্ট শ্রীলঙ্কান পার্লামেন্টে বর্তমানে ইউএনপির আসন রয়েছে মাত্র ১টি।

তবে আর্থিক সংকটে জর্জরিত বর্তমান শ্রীলঙ্কার অধিকাংশ পার্লামেন্ট সদস্যই আস্থা রেখেছেন রনিলের ওপর। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার পার্লামেন্টের ২২৫ জন এমপির মধ্যে ১৬০ জনই দেশের প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছেন রনিল বিক্রমাসিংহেকে।

সাক্ষাৎকারে এ সম্পর্কে তিনি বলেন, দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট সমাধানকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে তার নেতৃত্বাধীন সরকার।

‘আমরা দায়িত্ব হলো বিদ্যমান সংকট থেকে উত্তরণে দেশকে নেতৃত্ব দেওয়া এবং তা আমি পালন করব। প্রথমে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকটের সমাধানকে গুরুত্ব দিতে চাই।’

পিটিআইকে রনিল জানান, দেশে বর্তমানে যারা বিক্ষোভ করছেন তাদের সঙ্গেও তিনি কথা বলতে ইচ্ছুক।

‘যদি তারা আগ্রহী হন, সেক্ষেত্রে তাদের সঙ্গে অবশ্যই কথা বলব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...